IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> নৌকার নির্বাচনী অফিস ভাংচুর, দুই বিএনপি নেতা গ্রেপ্তার

নৌকার নির্বাচনী অফিস ভাংচুর, দুই বিএনপি নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই শতাধিক বিএনপি’র নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেছে নৌকা সমর্থক শফিকুল ইসলাম দিলু। এ ঘটনায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর থানার ওসি শাহা আলম আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সদর পৌরসভার নামাটারী ও শহরের পৌরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার ৯নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন ওরফে মাছুয়া আলী ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । নির্বাচনী প্রচার প্রচারণায় পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় সকল প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে। গত মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলা চলিয়ে চেয়ার টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় নৌকা সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদি হয়ে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে এজাহারের আসামী আলী হোসেন ওরফে মাছুয়া আলীকে গ্রেপ্তার করে। এছাড়াও বৃহস্পতিবার ভোরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, চেয়ার টেবিল ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামীদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31