IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> টপ নিউজ >> কুড়িগ্রামে ব্রোকলি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

কুড়িগ্রামে ব্রোকলি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন এবং পুষ্টিমান সমৃদ্ধ সবজি ব্রোকলি চাষে আগ্রহী হয়ে উঠেছেন কুড়িগ্রামের কৃষকরা। জেলায় প্রথম ব্রোকলি চাষী আতাউর রহমান তাদের দেখাচ্ছেন এই পথ। বর্তমানে বাজারে ব্রোকলীর যেমন চাহিদা রয়েছে তেমনি বাজারে দামও পাওয়া যায় ভালো।

জেলা কৃষি বিভাগ জানায়, কুড়িগ্রামের আবহাওয়া ও মাটিতে ব্রোকলি চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। অল্প শ্রম ও পুঁজি বিনিয়োগ করে ব্রোকলি চাষে লাভবান হওয়ার কারণে নতুন এ সবজি চাষে বেশ আগ্রহী জেলার কৃষকরা।

২০১৯ সালে সখের বশে ঢাকা থেকে ব্রোকলির জাপানি বীজ এনে কুড়িগ্রামের ভোগডাঙ্গার বড়ভিটায় ১২ হাজার টাকায় জমি লিজ নিয়ে ১ বিঘা জমিতে রোপণ করেন সেনাবাহিনী থেকে অবসর নেয়া আতাউর রহমান। সেই বছর ১ বিঘা জমিতে ব্রোকলি চাষে ২০ হাজার টাকা ব্যয় করে বিক্রি করেন ৬০ হাজার টাকা। নতুন এ সবজি চাষে সফলতা পাওয়া এবং অল্প সময়ে লাভের মুখ দেখায় আগ্রহ আরো বাড়ে আতাউরের।

চলতি বছর তিনি ৩ বিঘা জমিতে ব্রোকালি লাগিয়েছেন। এতে খরচ হয়েছে তার এবার ৩০ হাজার টাকা। নিজে বীজ উৎপাদন করায় এবং চাষ পদ্ধতি রপ্ত হওয়ায় খরচ কমেছে অনেকটা। আগে ঢাকা থেকে বীজ সংগ্রহ করতে হতো আর এখন স্থানীয়ভাবে বীজ ও চারা তৈরি করে অন্যদের কাছে বিক্রি করছেন আতাউর। এতেও বেশ লাভ করছেন তিনি। তার এ জমিতে ৩ জন শ্রমিক কাজ করছেন। নিজেও সময় দিচ্ছেন। আর বাজারজাত করছেন জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়েও। গত বছর এক একটি ব্রোকলি বিক্রি করেছেন ৩০ থেকে ৩৫ টাকায় আর এ বছর দাম কিছুটা কমে ২০ টাকা করে বিক্রি করছেন।

কুড়িগ্রামে তার কাছ থেকে বীজ ও চারা নিয়ে অরো ৫ জন ব্রোকলি চাষ করেছেন। অল্প সময়ে ভাল ফলন ও ভালো দাম পাওয়ায় অপার সম্ভাবনা দেখছেন তার মতো অনেক কৃষক। ১ বিঘা জমিতে প্রথম ব্রোকলি চাষ শুরু হলেও এ বছর ৫০ হেক্টর জমিতে ব্রোকলি চাষ হচ্ছে।

সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে ব্রোকলি যেমন চাষ করা যায়, তেমনি এ ফসলে রোগ বালাই অত্যন্ত কম বলে জানান ভোগডাঙ্গার জগমোহনের জাহাঙ্গির হোসেন। তিনি ২ বিঘা জমিতে এবার ব্রোকলি লাগিয়েছেন। ফলনও বেশ ভালো এ বছর। প্রতিদিন তার এ ব্রোকলি ক্ষেত দেখতে অনেকে আসে এবং আকৃষ্ট হয় সবুজ এই ব্রোকলিতে।

স্কুল শিক্ষিকা রেখা বেগম। তিনি ব্রোকলি ক্ষেত দেখে মুগ্ধ হয়ে বলেন, ‘আগে শুধু রান্না করেছি এখন নিজ চোখে এর চাষ দেখলাম। পুরো ক্ষেত সবুজে ভরে গেছে।’

আনোয়ারা বেগম নামের আরেকজন জানান, ‘তরকারি থেকে শুরু করে নুডলস, বড়া, সালাদ, এমনকি খিচুড়িও তৈরি করে তিনি এবং পরিবারের সবাই বেশ মজা করে খেয়েছেন।’

পুষ্টিবিদদের দেয়া তথ্য ও ইন্টারনেট অনুযায়ী ব্রোকলিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, এ এবং আয়রন রয়েছে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে। এটি যেমন ত্বকের জন্য ভালো তেমনি কোলেস্টরল কমাতেও সাহায্য করে। আমেরিকান ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটের তালিকায় কান্সার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রোকলি।

এ বছর জেলায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি এবং শাক লাগানো হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমিতে ব্রোকলি চাষ হয়েছে এবং কৃষি বিভাগ থেকে নতুন এ সবজি চাষে মাঠ পর্যায়ে পরামর্শ, উৎসাহ এবং প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা কুড়িগ্রাম ড. মো. মোস্তাফিজার রহমান প্রধান।

তিনি বলেন, ‘বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেলার কৃষিকে স্বাবলম্বী করতে নতুন নতুন ফসল উৎপাদনের দিকে কৃষকদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করা হচ্ছে। এছাড়াও খাদ্য উদ্বৃত্ব এবং কৃষিনির্ভর এ জেলার কৃষককের নতুন এ সবজি চাষের মাধ্যমে কৃষিতে স্বনির্ভরতা অজর্নের আশা করা হচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031