IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ক্যাম্পাস ও আবাসিক হলগুলো খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।

রোববার সকাল সাড়ে এগারোটা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

পরে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের আমতলা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় অন্তত ২ শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আবাসিক হলগুলো বন্ধ রেখেছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তারা একাধিকবার হল খেলার বিষয়ে অনুরোধ করলেও এবং স্মারকলিপি প্রধানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। চলতি মাসেই আবাসিক হলগুলো খোলার ঘোষণা না দিলে আজকের এই আন্দোলন থেকেই তারা কঠোর কর্মসূচিতে যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন মানিক বলেন, দেশের সবকিছু তো চলছে। ক্যাম্পাস খুলে না দিলে শিক্ষার্থীরা সেশনজট সহ ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হচ্ছে। ক্যাম্পাসের বাহিরে অবস্থানের কারনেই আজকে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। আমরা এখন আর ক্যাম্পাসের বাহিরে নিরাপদ না। প্রশাসনের কাছে জোর দাবি তারা যেন অতি দ্রæত ক্যাম্পাস ও হল খুলে দেন।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী মাহমুদ সাকি বলেন, আমরা এতো দিন চুপ ছিলাম আমরা তাকিয়ে ছিলাম প্রশাসনের বিবেকের দিকে। কিন্তু তাদের বিবেক নাড়া দেয়নি। তোদের তো বেতন ভাতা আনন্দ ফুর্তি বন্ধ নেই তাহলে আমাদের হল ক্যাম্পাস বন্ধ কেনে? প্রতিদিন জুবেরি ভবনে আড্ডা হচ্ছে প্রশাসন ভবনে মিটিং হচ্ছে সেখানে করোনা ভাইরাস নেই করোনা শুধু আমার ক্লাস রুমে করোনা অজুহাত। ছাত্র সমাজ ৫২ তে ¯েøাগান তুলে ছিলো টিকতে পারিনি পাকিস্তানিরা । ৭১ এ ¯েøাগান তুলে ছিল টিকতে পারেনি। আমাদের কে উত্তেজিত করবেন না। হলের তালা কীভাবে ভাঙতে হয় তা আমাদের উত্তরসূরিরা আমাদের কে শিখিয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত না জানালে আগামীকাল (সোমবার) থেকে কঠোর আন্দোলনে যাবেন তারা। এছাড়া ফেব্রæয়ারি মাসেই আবাসিক হলগুলো খোলার ঘোষণা না দিলে আজকের এই আন্দোলন থেকেই তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31