IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সংগঠনের আন্তর্তাজাতিক মাতৃভাষা দিবস পালন

গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সংগঠনের আন্তর্তাজাতিক মাতৃভাষা দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহ আন্তর্তাজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। রোববার সিসিবিভিও-রাজশাহী পরিচালিত ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় এই দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮ টার দিকে প্রভাতফেরী, শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১৭৫ নেতাকর্মী, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় ও রাজাবাড়ী এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রায় হাজারের অধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, নারী-পুরুষ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ।

এতে সভাপতিত্ব করেন, গড় ডাইং রক্ষাগোলা সংগঠনের মোড়ল যোগেন সরেন। সমাবেশে বক্তারা মাতৃভাষা রক্ষার সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন বাংলা ভাষা সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগ ও ব্যবহার করা উচিত। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মধ্যে ভাষা সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলার পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী প্রতিটি নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ) তাদের মাতৃভাষা শিক্ষা ও ব্যবহারের অধিকার রাষ্ট্রিয় ভাবে সুযোগ পাক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা দাবী করেন সকল জাতির মাতৃভাষার স্বীকৃতি দেয়া হোক।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, সিসিবিভিও’র “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর সমাজ সংগঠক সুদক্ষণ টপ্প্য, ভবেশ লাকড়া, মানিক এক্কা, কাথারিনা হাসদা, নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, হিসাবরক্ষক এএইচএম তারিক, প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম, পরিবীক্ষণ ও তথ্য প্রযুক্তি কর্মকর্তা শাহাবুদ্দিন শিহাব, প্রকল্প, রির্পোটিং ডকুমেন্টেমন অফিসার, প্রদীপ মার্ডি ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর ও শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31