IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> পুঠিয়া পৌরসভায় কুপ খননেই সীমাবদ্ধ বিশুদ্ধ পানি সরবরাহ

পুঠিয়া পৌরসভায় কুপ খননেই সীমাবদ্ধ বিশুদ্ধ পানি সরবরাহ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : জন্মলগ্ন থেকেই প্রতিশ্রুতি ছিল পৌরবাসীদের মাঝে সুপেয়পানি সরবরাহ নিশ্চিত করণ। রাজশাহীর পুঠিয়া পৌরসভা প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। কিন্তু তদারকির অভাবে কুপ খননের ১০ বছর পেরিয়ে গেলেও পানি সরবরাহ শুধুমাত্র পাইপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পৌরবাসীদের অভিযোগ নিয়মমিত সকল পৌরকর পরিশোধ করেও তাদের নূন্যতম নাগরিক সুবিধা নেই।

পৌরসভার সংশ্লিষ্ঠ সূত্রে জানাগেছে ২০০১ সালে পুঠিয়া সদর ও জিউপাড়া ইউপির অংশ বিশেষ নিয়ে গঠিত হয় পুঠিয়া পৌরসভা। বর্তমানে পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। আর এই পৌরবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গত প্রায় ১০ বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের দক্ষিন পাশে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। এরপর ওই কুপ থেকে কখনোই পানি উত্তোলন করা হয়নি। বর্তমানে কুপটি অযত্নে অবহেলায় পতিত অবস্থায় পড়ে আছে।

নির্বাচিত জনপ্রতিনিধিরা বলছেন, পৌরসভা প্রতিষ্ঠার ২০ বছরে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নতি হলেও এখনো তার নিজেস্ব ভবন নেই। জন্মলগ্ন থেকেই পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ভাড়া বাসা-বাড়িতে। তবে পৌরভবন নির্মাণে দু’তিনটি স্থান নির্বাচন করা হয়েছে। তার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসভবনের দক্ষিন পাশে ছিল প্রথম স্থানে। সে মোতাবেক ওখানে গভীর নলকুপ স্থাপন করা হয়। বর্তমানে ওই স্থানে উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। আর ওই কুপ ঘেষে দেয়াল নির্মাণ করা হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কয়েক বছর আগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ একটি গভীর নলকুপ স্থাপন করেন। কুপ খননের পর এই কাজের আর কোনো অগ্রগতি হয়নি। তবে নতুন করে পানি সরবরাহ কাজের বরাদ্দ আসলে তা অবশ্যই বাস্তবান করা হবে।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, পৌরসভা এলাকায় সুপেয়পানি সরবরাহ করতে বিগত দিনে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। আর এটি বাস্তবায়ন করেন জনস্বাস্থ্য বিভাগের গ্রাউন ওয়াটার ডিভিশন। সে সময় ওই কুপটি খনন করতে প্রায় চার লাখ টাকা ব্যয় হয়। বর্তমানে সেখানে ভূমি অফিস নির্মাণ হলেও ওই কুপ থেকে আন্ডার গ্রাউন পাইপের মাধ্যমে এখনো পানি সরবরাহ করা সম্ভব।

এ ব্যাপারে পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি নির্বাচিত নতুন মেয়র। আমার জানামতে পৌরসভা এখনো নাগরিকদের চাহিদা পুরণ করতে পারেনি। তবে আশা করি নাগরিকরা পর্যায়ক্রমে সকল সুবিধা পাবেন। আর যদ্দুর জানি পানি সরবাহের একটি প্রকল্প মন্ত্রণালয়ে সম্প্রতি অনুমোদন হয়েছে। তবে এখনো তার কোনো কাগজপত্র আমরা হাতে পাইনি। আশা করি এই প্রকল্প বাস্তবায়ন করা হলে সকল পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধার আওতায় আসবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31