IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও বাজারজাত পর্যন্ত সকল পর্যায়ে খাদ্যের মান পরীক্ষা ব্যবস্থা স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি সংস্থা জনউদ্যোগ।

মঙ্গলবার বিকেল ৪ টায় রাজশাহী নগরীর আলুপট্টির জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে জনউদ্যোগ রাজশাহীর আহবায়ক মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা’র সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেক্টরকমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আদিবাসী নেতা আনদ্রিয়াস বিশ্বাস, অনিল রবিদাস, জয় খ্রীষ্টফার বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তরুণ কুমার ধর, সুবোধ কবিরাজ, শিউলি মার্ডি প্রমুখ।

এ সময় সাংবাদিক সহ রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে বক্তারা, খাবার উৎপাদনের প্রথম ধাপ, অর্থাৎ জমিতে বীজ বপন থেকে শুরু করে সর্বশেষ ধাপ অর্থাৎ ভাতের থালা পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও বাজারজাত পর্যন্ত সকল পর্যায়ে খাদ্যের মান পরীক্ষা ব্যবস্থা স্থাপনের দাবিতে খাদ্য উৎপাদন ও বাজারজাত পর্যন্ত সকল পর্যায়ে খাদ্যের মান পরীক্ষা ব্যবস্থা স্থাপনের জোর দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন ১৬ কোটি মানুষ কমপক্ষে ৩২ কোটি বার খাদ্য গ্রহন করছে । এতে প্রতিদিন খরচ ২৪০০ কোটি টাকা। দেশে বর্তমানে ১৫ লক্ষ খাদ্য ব্যবসায়ী আছে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বিপনন, পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ সম্পৃক্ত। মানুষের সচেতনতার অভাব ও অজ্ঞতা এবং কিছু মানুষের অসৎভাবে অধিক লাভবান হবার অশুভ প্রয়াসে নিরাপদ খাদ্য হতে মানুষ বঞ্চিত হচ্ছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশে ১৮ টি সংস্থা; যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা ইত্যাদি কাজ করছে। ৭১ টি আদালত আছে। কার্যক্রম দেখভাল করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ১ জন চেয়ারম্যান সহ ৫ সদস্যের “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” নামে একটি কমিটি ২০১৩ সালে গঠন হয়েছে। এই কর্তৃপক্ষের দায়িত্ব হলো খাদ্য উৎপাদন,পরিবহন, সংরক্ষণ, বিপনন পর্যন্ত তদারকি করা,মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31