IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে মারধরের অভিযোগ

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে মারধরের অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদেশ ফেরতের টাকায় ঘর বেঁধে স্বামীর সাথে সুখের সংসার করতে চেয়েছিলেন লাকী (২৮)। এই ঘরই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ঘর না ছাড়ায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের অমানবিক নির্যাতন ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে তিনি এখন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে কাতরাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকি আক্তার নেত্রকোনার বারহাট্টা উপজেলার দেউলীবাজার এলাকার অটোরিকশা চালক মাহাবুবের (৩২) স্ত্রী। লাকি আক্তার মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হামলার শিকার হন। হাসপাতলের বিছানায় চিকিৎসাধীন থেকে তিনি মুঠোফোনে বলেন, রাত সাড়ে আটটার দিকে আমার শাশুড়ী-ননদ ও দেবরগণ মিলে আমাকে মারধর করে। খবর পেয়ে স্বামী বাড়ীতে এসে প্রতিবাদ করলে তাকেও বেঁধে রেখে আমাকে কোপায়। আমার স্বামীকেও হত্যার হুমকী দেয়। আমাদের কেউ নাই। আমি সকলের সাহায্য চাই।

লাকির স্বামী মাহাবুব মিয়া বলেন, লাকি বিদেশে থাকতো। বিদেশ থেকে ফিরে আসার পর তার ও আমার টাকা মিলিয়ে একটি ঘর নির্মাণ করি। আমি ঋণ করে টাকা যোগাড় করে ভালোই চলছিলাম। লাকি তার টাকা-পয়সা দিয়ে আমার মা, ভাই-বোন সকলকেই যতটুকু পারে সাহায্য করেছে। ঘর নির্মাণের পর লাকির টাকা শেষ হয়ে যায়। এরপর থেকেই তার উপর আমার মা, ভাই-বোনেরা অত্যাচার শুরু করে। এই সব সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বারহাট্টায় চলে যাই।

তিনি আরও বলেন, গোপালপুর এলাকার মুজিবুরের বাসায় ভাড়ায় বসবাস করতে থাকি। কিছুদিন আগে আমার ভাইয়েরা মায়ের অসুখের কথা বলে আমাদেরকে বাড়িতে নিয়ে যায়। শুরু হয় আবারও নির্যাতন। সবাই আমাদেরকে বলে যে, ঘরটা দিয়ে দে। আমরা ঘর ছাড়তে নারাজ। আমাদের চার মাসের একটা শিশু আছে। ঘর ছাড়লে কোথায় যাব? এ ব্যাপারে বুধবার সকালে থানায় দরখাস্ত করেছি। মা একটা মামলাবাজ। আশপাশের অনেকের নামেই তিনি মিথ্যা অভিযোগে মামলা করেছেন। সবাই তাকে ভয় পায়।

মাহাবুব আরও জানায়, তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাড়িতে পুলিশ গিয়েছিল। আমার মামলায় কেউ স্বাক্ষী দেয় নাই। আমার স্ত্রীর শরীরে মারধরের চিহ্ন আছে। মাথায় ও কপালে দা’য়ের কোপের দাগ আছে। এইসবতো আর এমনি এমনি হয় নাই। কি করবো আমি ? আমি সকলের সাহায্য চাই।

বারহাট্টার ধলাপাড়া গ্রামের অটোরিকশা চালক আব্দুল আউয়াল বলেন, মাহাবুবের সব কথাই সত্য। সমস্যাটা আমি জানি। মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে মিটমাটের চেষ্ঠা করেছি। তার ভাই-বোন, মা খুবই অত্যাচারী। মিটমাটের কথা বলায় তারা আমাকেও মারধোর করেছে। তাদের ভয়ে এখন আর যাই না।

অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত কাউকে বাড়িতে পাওয়া যায় নাই। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বুধবার রাতে বলেন, মাহাবুবকে একটা দরখাস্ত দিতে বলেছিলাম। দিয়েছে কি-না খোঁজ নিয়ে দেখছি। আমি বাইরে ছিলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31