IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে অস্ত্রসহ অপহরণ চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রসহ অপহরণ চক্রের চার সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে ভূয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে অপহরণ, প্রাণ নাশের হুমকী এবং চাঁদা আদায় চক্রের মূলহোতাসহ ০৪ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১২.০০ টায় ভূক্তভোগী বকুল কুমার সরকার (৩৩), ম্যানেজার, অগ্রণী ব্যাংক, চারঘাট শাখা, রাজশাহী’র সহকর্মী নিপেন্দ্র নাথ সরকারের বিকাশের টাকা দেয়ার বিষয়টি সন্দেহ হওয়ায় তিনি ডিবি অফিসে আসেন এবং তার দেয়া মৌখিক তথ্য মতে মহানগর গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম কোর্টবাজার চৌরাস্তা সংলগ্ন প্রতারকদের ভাড়াবাসার সামনের রাস্তা হতে ভূক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার করে।

ভূক্তভোগীর দেয়া তথ্য মতে তৎক্ষণাৎ পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দিক নির্দেশনায় আরেফিন জুয়েল উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক তত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম আজাদ, এসআই আমিনুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহানগর ডিবি পুলিশের বিশেষ টিম প্রতারকদের নেওয়া ভাড়াবাসার মালিককে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, প্রতারকরা প্রায় ০১ (এক) মাস যাবত বাসা ভাড়া নিলেও নিয়মিত বাসায় থাকে না। ডিবির টিম দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে ভূয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে অপহরণ, প্রাণ নাশের হুমকী এবং চাঁদা আদায় চক্রের মূলহোতাসহ ০৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, মুল পরিকল্পনাকারী এবং সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহী রাজশাহী জেলার চারঘাট থানাধীন মনোয়ার হোসেন (৩৬), সেলিনা আক্তার সাথী (২৫) ও খাইরুল ইসলাম (২৬) এবং পটুয়াখালী জেলার রাংগাবালী থানাধীন তুহিন সরকার (৩২)।

গ্রেপ্তারকৃতদের কাছে থাকা নকল পিস্তল, হ্যান্ডকাফ, ভূয়া ডিবি জ্যাকেট, ৬টি মোবাইল, ৯টি সিমকার্ড, ফ্রান্স ও কোরিয়া ১০০ ডলারের একটি করে ও লিকেরিয়ার ৫ ডলারের একটি নকল বিদেশী নোট, সেনাবাহিনীর পোশাক পরা ছবি ০৪ কপি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিজিটিং কার্ড উদ্ধারের পর জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মুল পরিকল্পনাকারী মনোয়ার হোসেন অপর প্রতারক চক্রের সদস্য সেলিনা আক্তার ওরফে সাথীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে গত ইং ২৬/০১/২০২১ তারিখ কাশিয়াডাঙ্গা থানাধীন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়া(রাণীদিঘী) এলাকার হোল্ডিং নং-৪৯৫ কসিম উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম (৬৭) এর বাসার তৃতীয় তলা ভাড়া নেয়। পরবর্তীতে সেলিনা আক্তার ওরফে সাথী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভূক্তভোগী রাজশাহী জেলার চারঘাট থানাধীন অগ্রণী ব্যাংকের ম্যানেজার বকুল কুমার সরকার (৪০) কে প্রেমের ফাঁদে ফেলে গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে উপরোক্ত ভাড়া বাসায় কৌশলে ডেকে নেয় এবং পার্শ্বের কক্ষে লুকিয়ে থাকা অপরসদস্যদের সংকেত দিয়ে রুমে ঢুকিয়ে নেয়। ঐ সময় প্রতারক মনোয়ার ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে, প্রতারক তুহিন সাংবাদিক এবং প্রতারক খাইরুল ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ভূক্তভোগীকে গ্রেপ্তারের হুমকী দেয়।

এক পর্যায়ে প্রতারক খাইরুল ভূক্তভোগীর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং মনোয়ার ভূক্তভোগীর পিছনে নকল পিস্তল ঠেকিয়ে বলে যে, তোর কাছে যা আছে দিয়ে দে নইলে গ্রেপ্তার করে মেয়েসহ কোর্টে চালান করে দিব। অপর পক্ষে প্রতারক তুহিন ভূক্তভোগীকে টাকা না দিলে মেয়েসহ তার ছবি সংবাদ পত্রে প্রকাশ করে দিবে বলে হুমকী দেয় এবং মারধর করে। পরিস্থিতি দেখে ভূক্তভোগী জীবন বাঁচাতে তার পকেটে থাকা নগদ ২৬,০০০/- টাকা মুক্তিপন ও চাঁদা হিসেবে প্রতারক চক্রের সদস্যদের দিয়ে দেয়। এছাড়াও ভূক্তভোগীর নিজের মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সদস্য ও সহকর্মীদের নিকট হতে বিকাশের মাধ্যমে মোট- ৪৪,০০০/- টাকা এনে মুক্তিপন ও চাঁদা হিসাবে দিয়ে দেয়। উক্ত বিকাশ লেনদেনের তথ্য সূত্র ধরে মহানগরের বিভিন্ন এলাকা হতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই সমস্ত ঘটনার সাথে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করেছে। এছাড়াও ভূক্তভোগীর নিকট থেকে হাতিয়ে নেয়া টাকার মধ্যে নগদ- ১৫,৫০০/- টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31