IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> দুই হিজড়ার চাকরীর ব্যবস্থা করলেন রাজশাহী জেলা প্রশাসক

দুই হিজড়ার চাকরীর ব্যবস্থা করলেন রাজশাহী জেলা প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রকৃত হিজড়া সনাক্ত করে পর্যায়ক্রমে যোগ্যতানুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। হিজড়া নামধারীদের চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও হিজড়া গুরুদের তালিকা তৈরী করে তাদের সাথে আলোচনা করা হবে। তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। সমাজে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে প্রচলিত আইনে তার বিচার হবে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এই কথা বলেন।

তিনি বলেন, কোন জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থা নিশ্চিৎ করা প্রয়োজন। সে জন্য তিনি এই জনগোষ্ঠির সন্তানদের লেখাপড়া করানোর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি আলো বলেন, যোগ্যতানুসারে হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর ধারাবাকিতায় সভার মধ্যে থেকেই তৃতীয় লিঙ্গের দুইজনকে মাস্টাররোলে চাকরী ব্যবস্থা করে দেন। একজন কম্পিউটার অপারেটর, আরেকজনকে অফিস সহায়ক পদে। তারা ১ মার্চ থেকে চাকরীতে যোগদান করবেন বলে ঘোষনা দেন তিনি। এছাড়াও পুলিশ বিভাগ ও অন্যান্য প্রশাসনে তাদের চাকরী দেয়ার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক। চাকরী প্রাপ্তদের যতদিন পর্যন্ত সরকারী ভাবে স্থায়ী নিয়োগ দিতে না পারবেন ততদিন পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় হতে মাসিক একটি সম্মানী ভাতা প্রদান করার ঘোষনা দেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগণের বাসস্থানের জন্য কাশিয়াডাঙ্গায় এক একর জমি এ্যাকোয়ার করে বাসস্থান ও টেনিং সেন্টার করার জন্য সরকারের নিকট প্রকল্প পেশ করেছেন। পাশ হয়ে আসলে দ্রæত কাজ শুরু করা হবে। সেইসাথে উপজেলা পর্যায়ে সরকারের আশ্রয়ন প্রকল্পে কেউ যেতে চাইলে প্রতিটি উপজেলায় দুইজনকে দুইটি ঘর প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়াও সরকারী কোন চাকরী জন্য দরখাস্ত করলে প্রাথমিক ভাবে টিকে গেলে অবশ্যই তাঁকে জানানোর জন্য হিজড়া প্রতিনিধিদের পরামর্শ দেন জেলা প্রশাসক।

এদিকে হিজড়া প্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিগণ এই সম্প্রদায়ের নানা সিমাবদ্ধতা ও পারিবারিক অবহেলা ও ভোগান্তিগুলো তুলে ধরেন। এবিষয়ে কার্যকরী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। সেইসাথে উপস্থিত সংস্থাগুলোকে এদের কর্মসংস্থানের জন্য এগিয়ে আসার আহŸান জানান জেলা প্রশাসক।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম, সহকারী কমিশনার সানিয়া বিনতে আফজল, তানিয়া আক্তার লুবনা ও মুমতাহিনা কবীর, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও জাতীয় মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।

এছাড়াও দিনের আলোর সাধারণ সম্পাদক সাগরিকা খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি, প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও হিজড়া সম্প্রদায়ের অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31