IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অস্ত্র উঁচিয়ে এসেই ট্রাকচালককে গুলি, আটক ১

অস্ত্র উঁচিয়ে এসেই ট্রাকচালককে গুলি, আটক ১

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রতিপক্ষের গুলিতে সাচ্চু শেখ নামে এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বাকের আলী নামে এক হামলাকারীকে গুলিসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাচ্চু শেখ (৪০) পৌর এলাকার মাঝেরপাড়ার মৃত আরফিন শেখের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজে কাজ করছিল ট্রাকচালক সাচ্চু শেখ। এ সময় ৬/৭ জনের একটি দল অস্ত্র উঁচিয়ে এসে সাচ্চুর দিকে তাক করে। কিছু বুঝে ওঠার আগেই সাচ্চুকে গুলি করা হয়। এতে গুরুতর আহত সাচ্চুকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী চিকিৎসক ডাঃ ওয়ালিউর রহমান নয়ন জানান, সাচ্চু শেখের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। গুলিটি তার শরীরের ভিতরেই আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীদের ধরতে চালানো হয় সাঁড়াশি অভিযান। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থলের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হামলাকরীদের একজন বাকের আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ম্যাগজিন ভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত বাকের আলী শহরতলীর নূরনগর বাগানপাড়া এলাকার মৃত সুসাহেব আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

ঘটনাস্থলে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ‘হামলাকারীদের একজন বাকেরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ম্যাগজিন ভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। হামলার কাজে ব্যবহৃত অস্ত্র ও জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31