IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজশাহী >> বিদায় লগ্নে কৃতজ্ঞতা প্রকাশ নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার

বিদায় লগ্নে কৃতজ্ঞতা প্রকাশ নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা পদন্নতি নিয়ে বাঘা ত্যাগ করছেন। দীর্ঘ সাড়ে তিন বছর এ উপজেলায় চাকরি করলেন তিনি। এর আগে এখানে এতো সময় কেউ চাকরি করেছেন কি-না সেটি আমার জানা নেই। তবে ভালকাজের স্বীকৃতি সরুপ ইতোমধ্যে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

সর্বশেষ সোমবার বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে বিদায় সংবধনা জানানো হয়। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে সকল অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজে কাঁদের এবং অন্যদের কাঁদিয়ে যান।

শাহিন রেজা বিদায় লগ্নে বাঘা উপজেলা প্রশাসনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, বিগত সাড়ে তিন বছর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সৌন্দর্যে ভরপুর প্রিয় বাঘা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

সোমবার বিদায় লগ্নে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি স্যারের প্রতি। স্যার আমার দেখা মতে, একজন সত্যিকার দেশ প্রেমিক ও আদর্শবান রাজনীতিবিদ। যিনি স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখান নতুন প্রজন্মকে।

আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজশাহী জেলার ডিসি স্যারের প্রতি। স্যারের দিক নির্দেশনা আমার কাজের সুষ্ঠু পরিবেশকে সুগম করেছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাঘা উপজেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীজনদের প্রতি। যারা সকলেই আমাকে সরকারি কাজে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ব মহামারি কোভিড পরিস্থিতিতে ১৯ মোকাবেলায় যারা আমাকে সহায়তা করেছেন তাঁদের প্রতি।

তিনি আরো লিখেছেন, আমি আমার উপর অর্পিত সরকারি সকল দায়িত্ব যথাযথ ভাবে প্রতিপালনের চেষ্টা করেছি। হয়তো এ জন্য আমার পদন্নতি হয়েছে। এই ফেসবুক আইডি দাপ্তরিক হওয়ায় এবং বদলিজনিত কারণে এই কর্মস্থল থেকে বিদায় নেওয়ায় এই আইডিতে এটিই আমার শেষ পোস্ট।

কাল থেকে এই ফেসবুক আইডি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ব্যবহার করবেন। বাঘা উপজেলার মানুষ অত্যান্ত শান্তিপ্রিয় ও ভাল মনের অধিকারী। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। বাঘাবাসীকে আমি সবসময় মনে রাখবো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31