ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
সোমবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র।
এসময় পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান ও সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, পবা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন নয়ন উপস্থিত ছিলেন।


