ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ইউনিয়ন পরিষদ জনগণকে সেবা দেয়ার ম্যাগনেট উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ্ ফারুকী বলেন, বর্তমানে আয়কর খাতে রাজস্ব আদায় যথেষ্ট সাফল্য অর্জন করছে। এর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়ন অন্যতম।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উদ্যোগে কার্যকর ও জবাবদিহি মূলক প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জুর সভাপতিত্বে আয়োজিত সভায় মুস্তাকীম বিল্লাহ্ ফারুকী আরো বলেন, ইউনিয়ন পরিষদকে গতিশীল করতে হলে সঠিক মাত্রায় কর নিরুপন ও আদায় বাধ্যতা মূলক করতে হবে। এ জন্য প্রতিটা ওয়ার্ডে মোট ভোটারের অর্ধেক লোকবল নিয়ে কমকরে হলেও বৎসরে দুটি সেমিনার করবেন ইউপি সদস্যগণ। এর ফলে মানুষ সচেতন হবে এবং শতভাগ কর আদায় হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক শাহানা আখতার জাহান,বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও স্থানীয় সুধী মহল।
সভার আগে ৩৪ জন মানুষকে কর নিরুপন ও আদায় বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। সূত্র জানায়, এই ইউনিয়নে ৩ হাজার ৬৫৫ টি বাসগৃহ রয়েছে। এসব বাসগৃহ থেকে সর্বনি¤œ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৮ শ টাকা বাৎসরিক কর আদায় করা হয়।


