ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় মেয়র মহোদয় আরটিজেএ এর নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান রুবেল এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম খোকন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শ.ম সাজু ও সাবেক সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, একাত্তর টিভির রিপোর্টার রাশেদুল ইসলাম রুশো, এটিএননিউজের রিপোর্টার বুলবুল হাবিব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন জাফর ইকবাল লিটন প্রমুখ।


