IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সুখে-দুখে জনগণের পাশে থাকতে হবে’

‘সুখে-দুখে জনগণের পাশে থাকতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল কালাম আজাদ সহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার পৌরসভার শেখ রাসেল অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিটি মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। দেশের উন্নয়নের সাথে সাথে এলাকার ব্যাপক উন্নয়ন করতে জনগণ রায় দিয়েছে নৌকার। জনগনের প্রতিনিধি হয়ে তাহেরপুরের উন্নয়ন করে চলেছে মেয়র আবুল কালাম আজাদ। সেই উন্নয়নের কারনে জনগণ তৃতীয় বারের মতো মেয়র হিসেবে কালামকেই বিজয়ী করেছেন। একজন নেতার কাজ হবে মানুষের পাশে থাকা। সুখে-দুখে বিপদে-আপদে সর্বদায় জনকল্যাণে কাজ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, তাহেরপুর হবে উন্নয়নের কেন্দ্রবৃন্দ। তাহেরপুরে নির্বাচনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আওয়ামী লীগের অবস্থান কোথায়। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জনগন উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকারের দক্ষ নেতৃত্বে দেশে চলছে ব্যাপক উন্নয়নমূলক কার্মকান্ড। জামায়াত-বিএনপি মানুষের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কি না বর্বর নির্যাতন চালানো হয়েছিল তাদের সময়ে। তারা আবার ক্ষমতায় আসতে চাই। মানুষ আর মরতে চাই না। তারা শান্তির নামে অরাজকতা সৃষ্টির পায়তারা শুরু করেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে শতর্ক থাকার আহŸান জানান তিনি।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় পাল্টে গেছে প্রত্যন্ত এলাকাসহ দেশের উন্নয়ন চিত্র। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এমনকি পুরো উপজেলা জুড়ে শুধু উন্নয়নের ছোঁয়া। ব্যাপক উন্নয়নের ফলে গ্রামের চিত্র এখন শহরে রুপ নিচ্ছে। নৌকায় ভোট দিয়েছে বলেই দেশবাসী উন্নয়ন দেখতে পাচ্ছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তাহেরপুর পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মতো। তাহেরপুরবাসী নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার ফলে সম্ভব হয়েছে। ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটেছে। কোন প্রকার আতঙ্ক ছাড়াই লোকজন চলাফেরা করতে পারছে।

উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। প্রসস্ত করা হচ্ছে রাস্তা। বৃদ্ধি পেয়েছে মানুষের আয়। এমপি এনামুল হক আরো বলেন, জনগণের ভোট নিয়ে নির্বাচিত হলেই কাজ শেষ হয়ে যায় না। জনগণের চাহিদার প্রতিফলন ঘটাতে হবে। উন্নয়নে ভরে দিতে হবে তাহেরপুরের পৌর এলাকা। জনগণের সাথে বেইমানি করা যাবে না। উন্নয়নের স্বার্থে সবাই নৌকার বিজয় ঘটিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন. জেলা আওয়ামী লীগের সব সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেরাজ উদ্দীন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

স্বাগত বক্তব্য রাখেন, নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, কাউসার আলী, সত্যজিৎ রায় তোতা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাহী, রফিকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান আলী প্রমুখ।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31