IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন ‘রাজশাহীতে আনন্দ উদযাপন’

উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন ‘রাজশাহীতে আনন্দ উদযাপন’

ধূমকেতু প্রতিবেদক : পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগরীতে উদযাপিত হলো উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন ‘আনন্দ উদযাপন’। বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ দেশবাসীর সাথে সম্মেলিতভাবে উদযাপন করলো “আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১’’।

এরই ধারাবাহিকতা বোয়ালিয়া মডেল থানা রোববার বিকেল ৩টায় রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে “আনন্দ উদযাপন-২০২১’’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে “আনন্দ উদযাপন” অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতি ও প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। উদ্বোধনের পর রাজশাহী কলেজ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

অনুষ্ঠানে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আনন্দ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে বোয়ালিয়া মডেল থানার আয়োজনে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আনন্দ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় একযোগে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31