IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় স্থানীয় নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাগমারায় স্থানীয় নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহায়ণ প্রকল্পের বাড়ি পাইয়ে দেয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গরীব মানুষকে বাড়ি দেওয়ার ঘোষনা দেন ২০১৬ সালে। এর ধারাবাহিকতায় প্রথম ধাপেই ১৪৭ টি বাড়ি বরাদ্দ পাই বাগমারা উপজেলার অসহায় গরীব মানুষ। এরপর এই বাড়ি পাইয়ে দেয়ার নামে চলছে আর্থিক বানিজ্য। এ রকমই একটি ঘটনা ঘটেছে উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুরগ্র গ্রামে।

জানা গেছে, প্রায় এক বছর পূর্বে মির্জাপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আলাল হোসেন (৩২) একটি বাড়ি জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। সেই সুযোগে গরীব আলালের অসহায়ত্বের সুযোগ নিয়ে একই এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল বারি। আলালকে বাড়ি পাইয়ে দিবে বলে আশ্বাস দিয়ে টাকার দেন সেই সাথে তার নিকট থেকে সুকৌশলে ৫৪ হাজার টাকা হাতিয়ে নেন। ঘটনার সত্যতা যাচাই করতে এলাকাতে গেলে উঠে আসে আব্দুল বারির অবাক করা না জানা অনেক তথ্য। প্রায় দুই বছর আগে একটি খাঁস পুকুর জবরদখল করে এই বারি। যার কারনে তার সহযোগী পাশের গ্রামের (মুগাইপাড়া) আব্দুল কাশেমের ছেলে মাসুদ রানা মাষ্টার জেল পর্যন্ত খেটেছে। এরপর এই আব্দুল বারি মাদক নিয়ে হাতেনাতে ধরা পড়ে বিমানবন্দর থানার বিমানবন্দরের সামনে চেকপোষ্ট পুলিশের হাতে।

সূত্র মতে জানাযায়, প্রায় দেড় বছর আগে রাজশাহী থেকে মাদক নিয়ে আসার পথে পথিমধ্যে একই এলাকার বুলবুল নামের এক শিক্ষককে দেখতে পাই এবং তাকে তার মোটরসাইকেলে উঠে বসতে বলে। বুলবুল না জেনেই গাড়িতে উঠে বসে এবং পুলিশের হাতে ধরা খাই। সেখানেও অলৌকিক ক্ষমতায় নিজেকে উদ্ধার করে বারি কিন্তু বুলবুলকে যেতে হয় জেলে। সর্বশেষ নিজ গ্রামের মসজিদের বরাদ্দকৃত জায়গা সুকৌশলে নিজের নামে করে নেয়। পুরো গ্রামবাসি বারির বিরোধিতা করে এবং শালিস বসে এখানেও তিনি নিজের দাপট ও দলীও প্রভাব খাটিয়ে নিজেকে জাহির করে রেখেছে। এমনকি এই নেতার দাপটে কোনঠাসা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মীরা।

যারা আওয়ামীলীগের জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত। অথচ এই রকম নেতার কারনে দলে জায়গা পাচ্ছেনা। এলাকাবাসি অভিযোগ করে বলেন, এই বারি মাত্র ৫ বছর আগেও বিএনপির ঢোল বাঁজিয়ে বেড়াত। অথচ সে এখন আওয়ামী লীগের বড় নেতা। সে আবার ওয়ার্ড কমিটির পদেও রয়েছে।

ঘটনার সত্যতা ও অনৈতিক কর্মকান্ডের বিষয়ে আব্দুল বারির সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সম্পুর্ণ মিথ্যা। আমি আলালের নিকট থেকে টাকা ধার নিয়েছি। যা সময় হলে ফেরত দিবো। দল পরিবর্তনের কথা জানতে চাইলে উত্তরে বলেন। হ্যা আমি আগে বিএনপি করতাম কিন্তু এখন মন থেকে আওয়ামী লীগ করি। অন্যান ঘটনা জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম কোন বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31