IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতসিংড়ায় লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ, বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএমবেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতামোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরুচাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী শিক্ষাবোর্ডে দরপত্র ছাড়াই কাগজ বিক্রির অভিযোগ

রাজশাহী শিক্ষাবোর্ডে দরপত্র ছাড়াই কাগজ বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে টেন্ডার ছাড়াই পরিত্যাক্ত কাগজ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। নগরীর সুফিয়া এন্টারপ্রাইজ এর পার্টনার মিরাজ, শাফি, আব্দুল খালেক ও পাভেল বলেন, বিগত আট মাস পূর্বে পরিত্যাক্ত মার্কসিট, প্রশ্নপত্র ও খাতা বিক্রি করার লক্ষে বোর্ড কর্তৃপক্ষ একটি দরপত্র আহবান করে। এর আলোকে তারা দরপত্রে অংশ নেন এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে কাজটি পান। সে সময়ে প্রশ্নপত্র গোডাউর থেকে উত্তোলন করলেও করোনার কারনে অন্যান্য কাগজ গোডাউন থেকে উত্তোলন করতে পারেন নি।

করোনা ভাইরাসের কারনে বাজারে এই ধরনের কাগজের দাম কমে যাওয়ায় তারা লোকসানে মুখে পড়েন। এই কারনে তারা মার্কসিট ও খাতা উত্তোলন না করে দাম কমানোর জন্য ভান্ডারের সচিব দুরুল এর নিকট অনুরোধ করেন। সেইসাথে তারা মার্কসিট সাড়ে ১৫টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত বলেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তাদের অনুরোধ উপেক্ষা করে বিনা দরপত্রে কর্ণফুলি কোম্পানীর ভূয়া কাগজ দেখিয়ে একটি সিন্ডিকেট মাত্র সাড়ে ১৪ টাকা দরে কাগজ ক্রয় করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। আজ বৃহস্পতিবার দিনব্যাপি কাগজ বেড় করতে দেখা যায়।

দরপত্র এবং কাগজের পরিমান জানতে চাইলে মিরাজ বলেন, ঐ মার্কসিট ৩৬.৬৩ টাকা, প্রশ্নপত্র ১৮.৬৩টাকা এবং খাতা ২৮.৬৩ টাকা তারা দরপত্রের মাধ্যমে পান। এরমধ্যে মার্কসিট ১০০ টন ও খাতা প্রায় ৪০টন ছিলো। গড়ে সকল কাগজ সাড়ে ১৪ টাকা করে কর্ণফুলিকে দেয়ায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো শিক্ষাবোর্ডের। এছাড়া টেন্ডার ছাড়া এভাবে কাগজ বিক্রি করার তীব্র প্রতিবাদ জানান তারা।

টেন্ডার ছাড়া কাগজ বিক্রি বিষয়ে শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, কাগজ বিক্রি করার জন্য টেন্ডার করা হয়েছিলো। কিন্তু কাজ পাওয়া ব্যক্তিরা দীর্ঘ ৮মাস যাবৎ গোডাউন থেকে কাগজ উত্তোলন করেন নি। বার বার চিঠি দিলেও তারা কোন পদক্ষেপ নেননি। আর তারা নতুন করে কোন প্রকার দামও বলেন নি। যেহেতু করোনার কারনে বাজার কমে গেছে এবং সুফিয়া এন্টারপ্রাইজ কাজ পেয়েও কাগজ গোডাউন থেকে বের না করায় বাধ্য হয়ে কর্ণফুলি কোম্পানীকে দেয়া হয়েছে। আর একটি সরকারী প্রতিষ্ঠান থেকে আরেকটি সরকারী প্রতিষ্ঠানের নিকট কোন কিছু ক্রয় বিক্রয় করতে গেলে টেন্ডার না করলেও চলে। তবে সমস্ত নিয়ম মেনে কাগজ বিক্রি করা হয়েছে বলে জানান সচিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031