IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> বিনোদন >> দীঘির বিরুদ্ধে মামলা করবেন ঝন্টু

দীঘির বিরুদ্ধে মামলা করবেন ঝন্টু

ধূমকেতু নিউজ ডেস্ক : শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া দীঘির নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে চলতি সপ্তাহে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ এর ট্রেইলার। তবে মুক্তির পর ট্রেইলার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে।

ট্রেইলার প্রকাশ্যে আসার পর বেশ হয়েছেন অভিনেত্রী নিজেও। জানিয়েছেন, ছবিটি নিয়ে তার আর কোনো প্রত্যাশা নেই। ভীষণ আপসেট তিনি। সেইসাথে এটাও জানিয়েছেন যে, ভবিষ্যতে এমন ভুল আর করবেন না। ছবিটি চলবে না বলেও জানিয়েছেন তিনি।

আর এই মন্তব্যের জন্য এবার কোটি টাকার মানহানি মামলার মুখে পড়তে যাচ্ছেন দীঘি। মামলাটি করবেন তারই সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ইউটিউবে এক ভিডিও সাক্ষাৎকারে ছবির নায়িকা হয়েও সমালোচনা করার জন্যই দীঘির বিরুদ্ধে এ হুমকি দিয়েছেন পরিচালক।

ওই সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আজ-কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর (দীঘি) কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না।’

গত ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এ সময় তার সঙ্গে সিনেমার প্রযোজক সিমিকেও দেখা যায়। সেখানে ঝন্টু অভিযোগের সুরে বলেন, ‘নায়িকা হয়েও দীঘি ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছে। এটা ঠিক হয়নি। সে নায়িকা। তার কথায় দর্শক বিমুখ হবে। এতে করে সিনেমাটি চলবে না। দীঘির জন্য ১ কোটি টাকা ক্ষতি হবে আমার।

আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে।

কারণ শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।’

উত্তেজিত কণ্ঠে এ নির্মাতা এসময় আরও বলেন, ‘আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই। উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31