IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> বিনোদন >> আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমি

আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টালিউডে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। গুঞ্জন, আগামী ৫ ডিসেম্বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে একটি বিয়ের আমন্ত্রণপত্র। তাতে বর-কনের ছবির পাশাপাশি রয়েছে তিনটি সারমেয়র ছবি। মিমির বাড়িতেও রয়েছে তিনটি পোষ্য কুকুর। তাই আমন্ত্রণপত্রটি তার বিয়ের বলে ধারণা করছেন অনেকে। এবার সেই কার্ড নিয়েই প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি পোষ্যদের জন্য তৈরি একটি ক্লিনিকের বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিমি। এ সময় বিয়ের আমন্ত্রণপত্রে পোষ্যদের ছবি রাখার ভাবনাটি কার, জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে পাল্টা প্রশ্ন করেন অভিনেত্রী, ‘কার কার্ডের কথা বলছেন?’

তাকে জানানো হয়, তার বিয়ের কার্ডের কথাই বলা হচ্ছে। তবে বিষয়টি স্বীকার না করে মিমি বলেন, ‘তাই নাকি? ওহ্! আমি বরং এই আইডিয়াটা কাজে লাগাব।’ হাসতে হাসতে আবারও বলেন, ‘কার কার্ডের কথা বলছেন, কিছুই বুঝতে পারছি না।’

বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কথা জানানো হলে অভিনেত্রী বলেন, ‘আমি এমন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করেনি। আমি ভীষণ ইতিবাচক মানুষ, মজা করতে ভালোবাসি। আর আমি প্রত্যেককে খুশি রাখতে চাই। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।’

এদিকে গুঞ্জন রয়েছে, নভেম্বরেই বাগ্‌দান সারবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর আগামী মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। তবে বিয়ে নিয়ে এখনো মিমির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকলেও তার পরিচিতি মূলত অভিনয়ের কারণে। ২০১০ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’তে পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গোলন্দাজ’, ‘পোস্ত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে আর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় এসেছেন মিমি। সূত্র: অনন্দবাজার অনলাইন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31