ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের ফটো সাংবাদিক মোকলেসুর রহমান মুকুলের সহধর্মীনি শরিফা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ……. রাজিউন)।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও স্বামীসহ অসখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ তার পিতার বাসার এলাকা উত্তরবালিয়া মাঠে অনুষ্ঠিত হয়। পরে বালিয়াপুকুর কবরস্থানের বেলা সাড়ে ১১ টায় দাফন কার্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক, সম্পাদকসহ পত্রিকার পরিবারবর্গ।


