ধূমকেতু প্রতিবেদক : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
নগর ভবন গেট হতে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত¡র হয়ে শালবাগান বাজার হয়ে আলিফ লাম মিম ভাটার মোড় হয়ে ছোটবনগ্রাম হয়ে বার রাস্তার মোড় হয়ে নাদের হাজির মোড় হয়ে মেহেরচন্ডী মোড় হয়ে ফ্লাইওভার হয়ে চৌদ্দ পায় হয়ে বিনোদপুর বাজার হয়ে বিশ^বিদ্যালয় মেইনগেট হয়ে কাজলা হয়ে তালাইমারী মোড় হয়ে ভদ্রা স্মৃতি অ¤øান হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ১৩টি মামলা দায়ের করে ২৬ হাজার ৩০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


