ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন ।
এসময় মোহনপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, তদন্ত ওসি তৌহিদুর রহমান, মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবির, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল জব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল,মোহনপুর দলিল লেখক সমিতির সভাপতির মেম্বার ইসরাইল হোসেনসহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


