IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> ‘রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডাবল লাইনের উন্নীত করার পরিকল্পনা আছে’

‘রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডাবল লাইনের উন্নীত করার পরিকল্পনা আছে’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রেল ভবন ও রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি। এ সময় রেলমন্ত্রীর সাথে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এর আগে শুক্রবার সকাল সোয়া ১১টায় রেল ভবনে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র, রেলওয়ের কর্মকর্তা ও রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেন, আমরা চেষ্টা করছি, রেল ব্যবস্থাকে আরো কীভাবে আধুনিক, যুগপোযুগী এবং মানুষের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলা যায়। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইন ডাবল করার পরিকল্পনা আমাদের আছে। ধীরে ধীরে প্রত্যেকটা লাইনকে আমরা ডাবল লাইন করছি। খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরি কাজ চলছে। জয়দেপুর থেকে ঈশ^রদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রীজ হচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে চলাচল করতে পারবে। কোন ট্রেনকে অপেক্ষা করতে হবে না, একদিকে ট্রেন যাবে, আরেক দিকে আসবে। অন্যান্য লাইনও সেইভাবে করা হচ্ছে। ভবিষ্যতে রেলের গতি যাতে ১২০ কিলোমিটারে নিচে না নামতে হয়, সেই লক্ষ্যে আমরা রেলপথ সাজাচ্ছি।

রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে রেলমন্ত্রী বলেন, আপনারা যে রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চান, সেটি শোনার জন্যই এখানে এসেছি। আমরা দাবি কথা শুনছি। সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ইতোমধ্যে ডিও প্রদান করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের নামে নামকরণ করার দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান শুধু আমাদের জাতীয় নেতাই নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এ ব্যাপারে আমাকে ফরমালি প্রস্তাব দেওয়া হলে, আমরা অনুমোদন দিবো।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি আকতার আলী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ জুলাই আব্দুলপুর হতে রাজশাহী পর্যন্ত সিঙ্গেল ব্রডগেজ রেললাইনটি ডাবল লাইনে উন্নীত করার জন্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বরাবর ডিও লেটার প্রদান করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31