IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ব্যাংক কর্মকর্তার সামনেই পুড়ে মারা গেলেন বাবা

ব্যাংক কর্মকর্তার সামনেই পুড়ে মারা গেলেন বাবা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেখতে দেখতে ছেলের চোখের সামনে আগুনে পুড়ে মারা যান। অনেক আকুতি ও চেষ্টা করে মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জনকে বাঁচাতে পারলেও বাবাকে বাঁচাতে পারেননি ছেলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল মিয়া। তার চোখের সামনেই আগুনে পুড়ে মারা যান বাবা রফিকুল ইসলাম।

কুমিল্লার গৌরীপুরে বাসে অগ্নিকাণ্ডে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে মারা যান দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও বন্যাকান্দি গ্রামের সাইফুলের পুত্র শাফিন (৫) নিহত হয়। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. উজ্জ্বল মিয়া জানান, পুড়ে যাওয়া বাসটিতে ছিলেন তিনিসহ পরিবারের আট সদস্য। কিন্তু বাবা রফিকুল ইসলাম ছাড়া অন্য সবাইকে তিনি নিজেই উদ্ধার করেছেন। বাঁচানো যায়নি বাবাকে।

তিনি বলেন, এক এক করে সবাইকে নামানোর পর মাকে বাস থেকে নামায়। এর পর পুরো বাসে আগুন ধরে যায়। বাবাকে দেখলাম সিটের ওপর পড়ে যেতে। সেখানেই তিনি পুড়ে মারা যান। আমার আর কিছু করার ছিল না।

তিনি আরও বলেন, বাকি দুই মেয়ে ও স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র জানায়, সোমবার রাতে ৮টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত দগ্ধ ১৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই পরিবারের ১১ জন রয়েছেন। এক পরিবারের তিনজন ও অন্য পরিবারের ৮ জন রয়েছেন।

ভর্তি হওয়া দগ্ধরা হলেন, গোলাম হোসেন (৭৫), তার নাতনি সানজানা (১৩) মেয়ে শাহিনুর (৩২)। এছাড়া অন্য দগ্ধরা হলেন মিজান তালুকদার (৪৫) ওমর ফারুক (৫১)। শামছুন নাহার (৬৫ ) নুরুল ইসলাম(৭৫), মুগদা জেনারেল হাসপাতালের নার্স মহাসিনা (৩৮), তাহিয়া (১০), তাসফিয়া (৬), আবদুর রহিম (৬০), হালিমা খাতুন (৬১), উজ্জ্বল মিয়াসহ (৪০), মুনসুর আহমেদ (২৩)।

বাস থেকে জানালা দিয়ে বেঁচে আসা শাহিনুর জানিয়েছেন, ঢাকার আরামবাগ থেকে মতলব যাওয়ার পথে গৌরীপুরে এলাকায় ঘটনা। তার দাবি পুরো ঘটনাটির জন্য চালকই দায়ী। তিনি সিটিংয়ের চেয়ে বেশি লোক উঠিয়েছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতান মাহমুদ ও সহকারী অধ্যাপক ডা. মামুন খান জানিয়েছেন, ১৩ জন রোগীর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তার শরীরের ৩১ শতাংশ দগ্ধ হয়েছে গোলাম হোসেন (৭৫) ।

বাকিদের শরীরের ১ থেকে ১০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তাদের কাউকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে, কাউকে অবজারভেশনে রাখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31