IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর ৮ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

রাজশাহীর ৮ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ গ্রহণ করেছেন। এছাড়া আটটি পৌরসভার ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন।

রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যেসব পৌরসভার এই ১০৩ জনপ্রতিনিধি শপথ নিয়েছেন সেগুলো হলো- রাজশাহীর গোদাগাড়ী, তানোর, তাহেরপুর ও নওহাটা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম এবং জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভা। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার প্রথমে গোদাগাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবু, তানোরের ইমরুল হক, তাহেরপুরের আবুল কালাম আজাদ, নওহাটার হাফিজুর রহমান হাফিজ, শিবগঞ্জের সৈয়দ মনিরুল ইসলাম, বড়াইগ্রামের মাজেদুল বারী নয়ন, আক্কেলপুরের শহীদুল বারী চৌধুরী এবং কালাইয়ের মেয়র রাবেয়া সুলতানাকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

এরপর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং শেষে সাধারণ কাউন্সিলরদের শপথ করানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31