ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে বুধবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্ভূক্ত সকল সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।


