ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়াডাঙ্গা ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়। নিহত ভ্যান চালকের নাম সাগর (১৮), সে হরিপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় অজ্ঞাত আরও এক জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ। তিনি বলেন, তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল সূত্রে জানা যায়, আহত দুই জনের মধ্যে ভ্যান চালক সাগর নামের কিশোরের মৃত্যু হয়।


