IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বাগমারায় হাট-বাজারের সরকারী জায়গা বন্দবস্ত নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন ব্যবসায়ীরা

বাগমারায় হাট-বাজারের সরকারী জায়গা বন্দবস্ত নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার সকল হাট-বাজারে এখন সরকারী জায়গা স্থায়ী বন্দবস্তের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন ব্যবসায়ীরা। প্রতিটি হাটে সরকারী জায়গা থাকলেও বেদখল ছিলে অনেক সরকারী সম্পত্তি। নতুন সিদ্ধান্তের ফলে ওই সকল হাটের সরকারী জায়গাগুলো পেরিফেরির আওতায় বন্দবস্তের মাধ্যমে স্থায়ী ভাবে ব্যবসা পরিচালিত করতে পারবে ব্যবসায়ীরা।

ফলে সরকারী সম্পত্তি উদ্ধারের পাশাপাশি অনেক রাজস্ব আয়ও হবে সরকারের। এ সংক্রান্ত একটি জরুরী আদেশ জারি হয় জেলা রাজস্ব কমিটির গত বৈঠকে। এরপর থেকে তৎপর হয়ে উঠে প্রশাসন। উপজেলার হাট গাঙ্গোপাড়া হাটে সরকারী জমির উপরে দীর্ঘদিন ধরে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল অনেক ব্যবসায়ীরা ।

সরকারী সম্পত্তি রক্ষায় এবং ওই সকল সম্পত্তি থেকে সরকার যাতে রাজস্ব আদায় করতে পারে সে কারনে গত কয়েক দিন পূর্বে হাট গাঙ্গোপাড়ায় সরকারি জায়গায় নির্মানাধীন একটি দোকান প্রশাসনের পক্ষ থেকে ভেঙ্গে দেয়া হয়। সেই ঘটনায় প্রেক্ষিতে হাট-গাঙ্গোপাড়ার ব্যবসায়ীরা স্থানীয় সাংসদের স্মরণাপন্ন হয়।

ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সাথে এক মতবিনিময় সভা করেন প্রশাসনের কর্মকর্তাগণ। এ সময় সরকারি বিধি মোতাবেক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হলো প্রতিটি হাটের যে স্থানে সরকারী সম্পত্তি আছে সেখানে বন্ধবস্তের মাধ্যমে সরকারের নিকট থেকে প্রতি বর্গফুট ২৫ টাকা হারে প্রতি বছর ভূমিকর প্রদান করে স্থায়ী ভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালিত করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।

স্থায়ী ভাবে বন্দবস্ত পেলে ঝামেলা মুক্তভাবে ব্যবসা করতে পারবে ব্যবসায়ীরা। এই পদ্ধতিতে উপজেলার প্রতিটি হাট-বাজার সরকারী পেরিফেরির আওতায় জমি বন্ধবস্ত দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31