IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> ৬০ বছরে যেভাবে আরব দেশগুলোর কাছে এসেছে যুক্তরাষ্ট্র

৬০ বছরে যেভাবে আরব দেশগুলোর কাছে এসেছে যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক :চলতি বছর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপন করছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক।

দীর্ঘ এই ছয় দশকে আমূল পরিবর্তন এসেছে বিশ্বের প্রধান তেল উৎপাদক আরব দেশগুলোর নীতি ও আচরণে। এক সময় যে যুক্তরাষ্ট্র ছিল তাদের সবচেয়ে বড় শত্রু, সময়ের পরিবর্তনে সেই দেশটিই এখন হয়ে উঠেছে পরম বন্ধু।

এখন থেকে সাতচল্লিশ বছর আগে (১৯৭৩ সালে) তেল অবরোধের মাধ্যমে মার্কিন অর্থনীতি প্রায় ধসিয়ে দিয়েছিল আরবরা। আর এখন ওয়াশিংটন যা চাইছে তারা তাই করছে।

বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১৩। অপরিশোধিত জ্বালানির বৈশ্বিক উত্তোলনের ৪৪ শতাংশের জোগান দেয় ওপেক সদস্য দেশগুলো।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রভাবশালী ৭টি তেল কোম্পানির ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে ইরাকের রাজধানী বাগদাদে ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ওপেক। কিন্তু ২০১৭ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ওয়াশিংটনের কাছে একপ্রকার নতি স্বীকার করেছে এই জোট।

ট্রাম্প প্রশাসনের নির্দেশ মতোই তেল উৎপাদন করছে। সেই সঙ্গে মার্কিনদের স্বার্থে তেলের দাম কম রাখতে বাধ্য হচ্ছে।

১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের উত্তোলন নিয়ন্ত্রণ করতো সংগঠনটি। কিন্তু দৃশ্যপট পাল্টেছে। ইসরাইলকে সমর্থন করার কারণে নিষেধাজ্ঞার মুখে পড়া যুক্তরাষ্ট্র এখন ওপেকের বন্ধুরাষ্ট্র।

কারণ যুক্তরাষ্ট্রও এখন জ্বালানি তেল সমৃদ্ধ। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় আছে যুক্তরাষ্ট্রের ভূমিকা।

ইরাক, কুয়েত আর সৌদি আরবের সঙ্গে মিলে ওপেক প্রতিষ্ঠা করা ইরান ও ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করে তেলের দাম কমানোর বিরোধিতা করে আসছে। যদিও দিন দিন তাদের প্রভাব কমতে থাকায় ওই বিরোধিতা শেষ পর্যন্ত কোনো কাজেই আসেনি।

আরব-ইসরাইল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন দেয়ায় সৌদি আরব এবং অর্গানাইজেশন অব পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) আরব সদস্যরা যুক্তরাষ্ট্রে তেল সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছিল।

বিশ্ব রাজনীতির ওলট-পালট আর আমেরিকায় তেল উৎপাদন বাড়ায় রফতানিকারক দেশগুলোর এ জোটটির আওয়াজ এখন অনেকটাই কমে এসেছে।

ওপেকের সাবেক-বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে তেল উৎপাদক ও সরবরাহকারী জোটটির এখনকার মার্কিন তোষণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।

তাদের মতে, ওপেক সদস্য দেশগুলোর মধ্যে ইরান ও ভেনিজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে সুবিধা করে উঠতে পারছে না। অন্যদিকে জোটের মূল খেলোয়াড় সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর চেয়ে তাদের খুশি করার তালেই বেশি ব্যস্ত।

দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের তেলের দাম কমানোর চাপ উপেক্ষা করে এলেও গত তিন বছরে ওপেক ওয়াশিংটনের কাছে অনেকটা আত্মসমর্পণই করেছে, বলছেন তারা।

ওপেকের সাবেক-বর্তমান কর্মকর্তা, বিশ্লেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বলছেন, ইরান ও ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা নিজেদের পছন্দমাফিক তেল উৎপাদন করতে পারছে না।

অন্যদিকে সৌদি আরব কয়েক দশক ধরে ওপেকের শীর্ষ তেল উৎপাদক দেশ হওয়ায় জোটে রিয়াদের প্রভাব অনেকখানি বেড়ে গেছে।

২০১০ সালের পর থেকে ইরান উৎপাদন কমাতে কমাতে ওপেকে তাদের শেয়ার এখন সাড়ে ৭ শতাংশ হয়েছে; অন্যদিকে ভেনিজুয়েলার শেয়ারও ১০ শতাংশ থেকে কমে ২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে বলে ওপেকের দেয়া তথ্য থেকে হিসাব করে বলছে রয়টার্স।

ওই একই সময়ের মধ্যে সৌদি আরবের শেয়ার ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31