IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> এতো গাধা নই যে ডিভোর্স ছাড়া বিয়ে করব : নাসির

এতো গাধা নই যে ডিভোর্স ছাড়া বিয়ে করব : নাসির

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সবশেষ ২০১৮ সালে। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও সবশেষ নামা গতবছরের মার্চে। মাঝের এক বছরে কোনো পর্যায়ের স্বীকৃত ক্রিকেটে খেলেননি বাংলাদেশ ক্রিকেট দলের অফস্পিনিং অলরাউন্ডার নাসির হোসেন। তবে আবুধাবিতে দশ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন গত মাসে।

অথচ মাসখানেক ধরেই ব্যক্তিগত এক কারণে খবরের শিরোনামে পাওয়া যাচ্ছে তাকে। গত ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির। এরপর থেকেই শুরু হয়েছে যত আলোচনা। নাসিরের স্ত্রী তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হোসেনের দাবি, তার (রাকিব) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

এ নিয়ে গত মাসখানেক ধরেই চলছে নানান আলোচনা। যা থেকে মুক্তি পেতে এক ঝটিকা সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছিলেন নাসির-তামিমা দম্পতি। কিন্তু এতেও থামেনি নাসিরের বিবাহ সম্পর্কিত মুখরোচক সব আলোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হেনস্থা করা হচ্ছে নাসিরকে।

ব্যক্তিগত জীবনের এই অস্থিতিশীল সময়ের মাঝেই এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন নাসির। আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে নিজ বিভাগ রংপুরের হয়ে খেলবেন তিনি, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে জায়গা পেয়েছেন ১৪ সদস্যের স্কোয়াডে। সব ঠিক থাকলে মূল একাদশেও দেখা যাবে তাকে।

গত কয়েকদিনে ব্যক্তিজীবনে যা কিছুই ঘটুক না কেন, খেলার মাঠে এসবের প্রভাব পড়বে না বলে বিশ্বাসী নাসির। তবে পাশাপাশি এটিও জানিয়েছেন, বিয়ের বিষয়ে তিনি সবকিছু আইনগতভাবেই করেছেন। প্রয়োজনে সংবাদসম্মেলন ডেকে সবকিছু বিস্তারিত দেখানোর কথাও বলেছেন তিনি।

রোববার মিরপুর একাডেমি মাঠে সংবাদমাধ্যমে নাসির বলেছেন, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব।’

তিনি আরও যোগ করেন, ‘এটুকুই শুধু বলি, আমরা এতটা গাধা না যে, ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলবো আমি… দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। দুই-তিনজন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত, একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31