IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৩

চারঘাটে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ফেন্সিডিল হারানোকে কেন্দ্র করে সালিশ বৈঠকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার দুপুরের দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন মধ্যপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

সালিশ বৈঠকে উপস্থিত ঘটনার প্রত্যক্ষদর্শী ইউসুফপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন জানান, গত ১৪ মার্চ টাঙ্গন মধ্যপাড়া গ্রামের মাদক সম্রাট জসিম উদ্দিনের ফেন্সিডিল হারিয়ে যায়। এ ঘটনায় জসিম উদ্দিন টাঙ্গন পুর্বপাড়া গ্রামের মীর জাহান আলীর ছেলে সনি আহম্মেদ ও ইয়ানুচ আলীর ছেলে ইয়াকুব আলীকে সন্দেহ করে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে মারপিট করে আহত করে। এ ঘটনার জের ধরে বেশ কিছুদিন ধরেই দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। ঘটনাটি নিস্পত্তি করার লক্ষে টাঙ্গন পূর্বপাড়া গ্রামের মাতবর আবু সাঈদ সমঝোতার জন্য দু গ্রামের লোকজনদের নিয়ে সোমবার দুপুরের দিকে মধ্যপাড় গ্রামের জনৈক আজাদের আম বাগানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, ওই সালিশ বৈঠক চলাকালীন সময়ে হঠাত করেই মাদক ব্যবসায়ী জসিম ও তার লোকজন সালিশ বর্গের ওপর উত্তেজিত হয়ে হামলা চালায়। শুরু দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। এক পর্যায়ে জসিম ও তার লোকজন চাকু বের করে সালিশ বৈঠকে উপস্থিত বাদল, মোয়াজ্জেম হোসেন ও মীর জাহানকে চাকু মেরে আহত করে। পরে স্থাণীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

এ দিকে ইউসুফপুর এলাকার সাধারন মানুষের দাবি, ইউসুফপুর জুরে এখন মাদকের ঝনঝানি। প্রতিদিনই বিভিন্ন এলাকায় মাদক কারবারী নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে মারামারি ঘটনা অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে তাদের সামনে ভালো মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে অচিরেই মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা স্থানীয়দের।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সালিশ বৈঠকে মারামারির ঘটনায় ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31