IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> ধর্ম >> হজরত ইবরাহিম (আ.) ও পরবর্তীদের রোজা পালন

হজরত ইবরাহিম (আ.) ও পরবর্তীদের রোজা পালন

ধূমকেতু নিউজ ডেস্ক : রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। যুগে যুগে নবি রাসুলগণ রোজার বিধান পালন করেছেন। পৃথিবীর প্রথম রোজা পালন করেছেন আদি মানব হজরত আদম আলাইহিস সালাম। এ ছাড়া মুসলিম উম্মাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে রোজার বিধানের কথা তুলে ধরেছেন। প্রথম রাসুল হজরত নুহ আলাইহিস সালামও রোজা পালন করেছেন। কেমন ছিল তাঁর রোজা পালন?

যুগে যুগে নবি-পয়গম্বরদের রোজা পালনের কথা সুস্পষ্ট ভাষায় কুরআনে ওঠে এসেছে এভাবে-

‘হে ঈমাদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেভাবে ফরজ করা হয়েছিল তোমারে আগের লোকদের (নবি-রাসুল ও তাদের উম্মত) ওপর। যাতে তোমরা পরহেজগার হতে পার।’ (সুরা বাকারা : আয়াত ১৮৩)

এ আয়াতে বিষয়টি সুস্পষ্ট যে, রোজা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ নয়; বরং আগের অনেক নবি-রাসুল ও তাদের অনুসারীদের জন্যও ফরজ ছিল।

হজরত ইবরাহিম আলাহিস সালাম ও পরবর্তী যুগের বিভিন্ন জাতির রোজা

হজরত নুহ আলাইহিস সালামের পর সর্বাধিক পরিচিত নবি ছিলেন হজরত ইবরাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে খলিল তথা বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। হজরত ইবরাহিম আলাইহিস সালাম কয়টি রোজা পালন করতেন সে সম্পর্কে সুস্পষ্ট কোনো বণনা না থাকলেও বিভিন্ন সূত্রে জানা যায়, তাঁর যুগেও ৩০টি রোজা রাখা আবশ্যক ছিল।

হজরত ইবরাহিম আলাইহিস সালামের যুগকে বৈদিক যুগ বলা হতো। সে ধারাবাহিকতায় বেদের অনুসারী ভারতীয় হিন্দুদের মধ্যেও ব্রত পালন তথা উপবাস প্রথা চালু ছিল। তারা প্রত্যেক হিন্দি মাসের ১১ তারিখে ব্রাহ্মণদের ওপর একাদশী’র উপবাস করতো।

  • পরবর্তী যুগে মূর্তি পূজারী ব্রাহ্মণরাও ব্রত বা উপবাস করতেন। তারা কার্তিক মাসের প্রত্যেক সোমবার উপোস থাকতেন। মূর্তি পূজারি হিন্দু যুগীরা ৪০ দিন পানাহার ত্যাগ করে চল্লিশে ব্রত পালন করতো।
  • মূর্তি পূজারী হিন্দুদের মতো জৈন সম্প্রদায়ের লোকেরাও উপবাস করতো। তাদের মতে, ৪০ দিন ধরে একটি করো উপবাস হয়। গুজরাট ও দাক্ষিনাত্যের জৈনরা কয়েক সপ্তাহ ধরে একটি করে উপবাস করে।
  • প্রাচীন মিসরীয়রাও উপবাস করতো।
  • প্রাচীন গ্রীসে শুধু নারীরা থিমসোফিয়ার ৩ তারিখ উপবাস করতো।
  • ফার্সিয়ানতের ধর্মগ্রন্থের এক শ্লোক দ্বারা জানা যায়, তাদের ধর্মেও উপবাস ছিল। বিশেষ করে তাদের ধর্মগুরুদের জন্য পাঁচ সালা উপবাস আবশ্যক ছিল। (ইনসাইক্লোপেডিয়া অফ ব্রিটেনিকা)

কুরআন-সুন্নাহর বর্ণনায় এ কথা সুস্পষ্ট যে, রোজা শুধু উম্মতে মুহাম্মাদির ওপরই ফরজ হয়নি বরং আগের নবি-রাসুলদের ওপরও রোজার বিধান ছিল। শুধু তা-ই নয়, হজরত ইবরাহিম আলাইহিস সালামের পরবর্তী যুগে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এ রোজা রাখার প্রচলন অব্যাহত ছিল। যারা নিজ নিজ ধর্মানুসারে ব্রত বা উপবাস করতো।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য এ রোজার বিধান ফরজ করেছেন। আর রমজানের উম্মতে মুহাম্মাদির জন্য রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস হিসেবে আবির্ভূত হয়েছে।

রমজান আসতে আর একমাসও বাকি নেই। তাই রমজানের রোজার প্রস্তুতি এখন থেকেই নেয়া জরুরি। বিশেষ করে এ শাবান মাসের রোজা রাখার মাধ্যমেই সে প্রস্তুতি শুরু করা উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবুয়ত ও রেসালাতের অন্যতম আদর্শ রোজা পালনে নিজেদের প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন। রমজানজুড়ে রহমত বরকত মাগফেরাত ও নাজাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031