IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> বিসিএস পরীক্ষার অনুমতিই চায়নি হাসান!

বিসিএস পরীক্ষার অনুমতিই চায়নি হাসান!

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনার আতাইকুলা থানায় আত্মহত্যাকারী এসআই হাসান আলী (২৮) বিসিএস পরীক্ষার জন্য কোনো ছুটি চাননি। শুধু তাই নয়, তিনি বিসিএস পরীক্ষার জন্য কোনো অনুমতিও চাননি।

এমনটি দাবি করেছেন হাসানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসানের বাবা-মাসহ স্বজনদের সঙ্গে কথা বলার পর যুগান্তরকে তিনি এ কথা বলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ সকালে পাবনার আতাইকুলা থানার ছাদ থেকে এসআই হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) শামিমা আখতার মিলি জানান, হাসান আলী প্রশিক্ষণ শেষ করে গত ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। এ মৃত্যুর ঘটনার দিনই পাবনার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার এবং ডিআইও-১ মো. আশরাফ আলী।

সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানায়, তদন্ত কমিটির আমন্ত্রণে হাসান আলীর বাবা-মাসহ স্বজনদের ১২ সদস্য বৃহস্পতিবার পাবনায় আসেন। স্বজনরা বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করেন।

এ সময় তারা হাসানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে বিবৃতি দেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সঙ্গেও দেখা করেন।

তদন্ত কমিটির প্রধান মাসুদ আলম যুগান্তরকে জানান, ইতোমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং এর অংশ হিসেবে হাসানের বাবা আ. জব্বার, মা আলেয়া খাতুন, চাচা হাবিবুর রহমান এবং চাচি হালিমাসহ স্বজনদের পাবনায় আসার জন্য বলা হলে তারা বৃহস্পতিবার পাবনায় আসেন। এরপর তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলা হয়।

মাসুদ আলম বলেন, হাসান আলীর অনেক ডিফেক্ট ছিল, তার মধ্যে হতাশা কাজ করতো। তিনি মৃত্যুর আগে বিভিন্ন জায়গায় এলোমেলো অনেক কথা লিখে গেছেন। অনেক স্থানে লিখেছেন-আমি মরতে চাই। এমনকি সম্প্রতি একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সে পরীক্ষার খাতায় তিনি এক জায়গায় লেখেন- আমি মরতে চাই। হাসানের ডায়েরিতে এসব লেখা বাবা-মাসহ স্বজনরা দেখেছেন।

তিনি বলেন, হাসানকে বিসিএস পরীক্ষার জন্য ছুটি দেয়া হয়নি মর্মে যে প্রশ্ন তোলা হয়েছে, তা সঠিক নয়। তিনি বিসিএস পরীক্ষার জন্য কোনো ছুটি চাননি। এমনকি বিসিএস পরীক্ষার জন্য কোনো অনুমতিও চাননি। পরিবারের সদস্যরাও তদন্ত কমিটির কাছে এমন অভিযোগ করেননি।

তিনি বলেন, প্রথম থেকেই সার্বিক দিক বিবেচনায় ধারণা করা হয়, হাসান নিজের ব্যবহৃত পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31