IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> জাল সনদে স্কুলে চাকুরী, আইনী ব্যবস্থা নিতে নির্দেশ

জাল সনদে স্কুলে চাকুরী, আইনী ব্যবস্থা নিতে নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (শরীর চর্চা) শামীম আরা খাতুন জাল সনদে দীর্ঘদিন থেকে চাকুরী করে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যাচাই করে নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠান প্রধানকে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা বিভাগ নির্দেশ দিয়েছেন।

স্কুল সূত্রে জানা গেছে, শামীম আরা খাতুন রাজনৈতিক ভাবে বিশেষ তদবিরের মাধ্যমে জাল সনদে ২০১১ সালে শূন্যপদে স্কুলের সহকারী শিক্ষিকা (শরীর চর্চা বিভাগে) হিসাবে যোগদান করেন। যোগদানের এক বছরের মধ্যে তিনি এমপিও ভূক্ত হন। আর এরপর থেকে তিনি জাল সনদে চাকুরী করছেন এমন অভিযোগ উঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলের পরিচালনা কমিটি গত দু’বছর আগে জেলা শিক্ষা অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দেন।

জেলা শিক্ষা অধিদপ্তর ওই শিক্ষিকার সনদপত্র যাচাই করতে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে অবহিত করেন। যাচাই শেষে গত ২১ মার্চ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওই শিক্ষিকার সনদপত্র জাল উল্লেখ করে একটি চুড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদন আসার পর জেলা শিক্ষা অধিদপ্তর ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্কুল প্রধানকে নির্দেশ দেন।

তবে সহকারী শিক্ষিকা শামীম আরা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান।

শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষিকা যোগদানের পর থেকে তার শিক্ষা সনদ জাল বলে অভিযোগ ছিল। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষ তার কাগজপত্র যাচাই বাছাই শেষে তার সনদটি জাল বলে নিশ্চিত করেছেন এই মর্মে একটি পত্র আমরা পেয়েছি। এই বিষয়টি স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, জাল সনদে যে শিক্ষিকা চাকুরী করছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31