IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১
Home >> রাজশাহী >> রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালন

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালন

ধূমকেতু প্রতিবেদক : নগরীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার পালিত হয় পবিত্র শবে বরাত। বাদ মাগরিব থেকে বিভিন্ন মসজিদে চলে আলোচনা ও দোয়া মাহফিল। এশার নামাজের পর থেকে ইবাদত-বন্দেগী, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজদের কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মধ্যে নগরীসহ রাতটি অতিবাহিত করেন।

ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন সামজিক সংগঠনের উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, জিকির, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রাজশাহীর শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদ ও সাহেব বাজার বড় জামে মসজিদসহ মহানগরীর প্রতিটি এলাকার মসজিদে এশার নামাজের পর থেকে আলোচনা করা হয়।

এদিকে, শবে বরাতের পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজশাহী মহানগর পুলিশ সোমবার সন্ধ্যা থেকে আতশ ও পটকাবাজিসহ যাবতীয় বিস্ফোরকদ্রব্য বহন এবং ফুটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। রাতব্যাপী কবর জিয়ারতে সুবিধার জন্য রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে হেতমখাঁ, গৌরহাঙ্গা, সপুরা ও টিকাপাড়াসহ মহানগরীর প্রতিটি কবরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করা হয়। নগরীর সকল মসজিদে ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। মোনাজাতে রাজশাহীসহ গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031