IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে গুলিবিদ্ধ বিএনপির সভাপতিসহ আটক ৮

মহাদেবপুরে গুলিবিদ্ধ বিএনপির সভাপতিসহ আটক ৮

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটসহ আট নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে দলীয় কর্মসূচী শেষে নওগাঁ থেকে মহাদেবপুর ফেরার পথে উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকায় তাদেরকে আটক করা হয়।

আটক অন্য নেতাকর্মীরা হলেন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক কাজী আব্দুস সোবহান, সদস্য চঞ্চল রহমান, সদস্য ইষতিয়ার উদ্দিন দূরন্ত, ও বিএনপি নেতা ফেরদৌস আলম। এরা সকলেই বিভিন্নভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজত কর্মীদের নিহতের ঘটনায় দুপুরে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এতে অন্যদের মধ্যে মহাদেবপুরের নেতাকর্মীরাও আহত হন। উপজেলা বিএনপির সভাপতির গাড়ীযোগে তারা মহাদেবপুর ফেরার পথে নওহাটা পুলিশ ফাঁড়ির কাছে তিনটি গাড়ীতে আসা পুলিশ তাদের বেরিকেড দিয়ে আটক করে নওগাঁ নিয়ে যায়।

জানতে চাইলে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এব্যাপারে কিছু জানেন না বলে জানান। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, অনুমতি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। ব্যস্ততম সড়ক দিয়ে মিছিল নিয়ে যাবার চেষ্টা করলে উপস্থিত সদস্যরা তাঁদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির কর্মীদের হামলায় ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31