ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কৃতি সন্তান ঢাকা মেডিকেল (কে-৬০ তম ব্যাচ) কলেজের মেধাবী ছাত্র ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডাঃ রাজিব স্মৃতি সংসদ ও রাজশাহী মহানগর ছাত্রলীগ কর্তৃক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, এ. কে. ফরহাদ রাসেল, সদস্যসচিব ডাঃ রাজীব স্মৃতি সংসদ, বাংলাদেশ ছাত্রলীগ, সাবেক সহ সম্পাদক ও তাঁর ছোট ভাই আবুল বাসার রাহাত, নূর মোহাম্মদ সিয়াম,সভাপতি রাজশাহী মহানগর ছাত্রলীগ, সিরাজুম মুবিন সবুজ, সাধারণ সম্পাদক, রাশাহী মহানগর ছাত্রলীগ, রকি কুমার ঘোষ, সাবেক সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রলীগ, সহ ছাত্রলীগের সাবেক নেতা কল্যান কুমার জয়সহ নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল ইসলাম তরূন, রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈমসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।
সভা পরিচালনা করেন, মনিরুজ্জামান উজ্জ্বল, দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক।


