ধূমকেতু প্রতিবেদক, তানোর : বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তানোর প্রেসক্লাবে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৭ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নতুন ধারার দৈনিক আমাদের সময় পত্রিকার ১৭ বছরে পদার্পন উপলক্ষে তানোর প্রতিনিধি সাইদ সাজুর ব্যক্তিগত আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আইনজীবি ও তানোর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল আহাদ মন্ডল, তানোর থানার এসআই আরাফাত হোসেন ও এএসআই আশরাফুল ইসলাম।
তানোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, তানোর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব জুয়েল, কোষাধক্ষ্য সোহেল রানা, সদস্য মোফাজ্জুল হোসেন প্রমুখ।


