ধূমকেতু প্রতিবেদক : মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু কলেজের রজতজয়ন্তী প্রকাশনা কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত। বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতি কলেজের অধ্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ও সভাপতি গভর্ণং বডি এ.এম.এম আরিফুল হক কুমার এবং প্রকাশনা কমিটির সভাপতি আকবারুল হাসান মিল্লাত।
আরও উপস্থিত ছিলেন, গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধি ফেরদৌসী বেগম, হাসিবুর রহমান, এমজি আজম এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালন করেন, প্রভাষক মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের মাননীয় উপাধ্যক্ষ কামরুজ্জামান। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং এক মিনিট নিরাবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয় এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দোয়া পরিচালনা করেন, ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক জনাব মো হায়দার আলী।


