ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এসিডির সহযোগিতায় ও তানোর যুব উন্নয়ন অধিদপ্তর হতে ১০ দিনের টেইলারিং প্রশিক্ষণ পেলেন ২৫ জন দরিদ্র নারী।
তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির উপর নামো পাড়া ও আদিবাসী পাড়ার ২৫ জন নারী ও কিশোরী দের নিয়ে ১০ দিনের প্রশিক্ষন সম্পূর্ণ হয়েছে।
দরিদ্র নারীরা প্রশিক্ষণ পাওয়ায় আইয়ের পথ খুজে পেল এবং তারা সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন বলে জানান প্রশিক্ষনে অংশ নেয়া নারীরা।
প্রশিক্ষনের শেষ দিনে ও উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ডাঃ আবু বকর স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ, নেটওয়ার্ক মেম্বার মাহবুব হাসান।
তপন, এ্যাসোডো, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা সাদিকুজ্জামান ও প্রশিক্ষক নাজেরা বেগম। সহযোগিতায় ছিলেন, কৃষ্ণাবিশ্বাস, প্রোগ্রাম অফিসার, এসিডি।
জানা গেছে, এ্যাডভান্সিং ওমেন্স রাইট স অফ এ্যাকসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ প্রজেক্ট।


