IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> দুই যৌনকর্মীসহ বিএমডিএ’র সাবেক সচিবের ছেলে আটক

দুই যৌনকর্মীসহ বিএমডিএ’র সাবেক সচিবের ছেলে আটক

ধূমকেতু প্রতিবেদক : নিজ বাড়িতে মাদক ও নারীসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সাবেক সচিবের ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার ২ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম জাহাঙ্গীর ইমতিয়াজ ইমন (৩০)। তিনি বিএমডিএর সাবেক সচিব আজিজুর রহমানের ছোট ছেলে। এসময় ইমনের সাথে নিশি (২৫) এবং স্বর্ণা (২১) নামে দুইজন যৌনকর্মী নারীকে আটক করা হয়। এই দুই নারীর মধ্যে নিশি নগরীর শেখেরচক এলাকার সুমনের স্ত্রী এবং স্বর্ণার বাড়ি নগরীর তালাইমারী বালুরঘাট এলাকায়।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আনুমানিক সাড়ে ৩টার দিকে পদ্মা আবাসিক এলাকর দুই নম্বর রোডে অবস্থিত বিএমডিএর সচিব আজিজুর রহমানের বাড়িতে অভিযান চালায় চন্দ্রিমা থানার পুলিশ। এসময় ওই বাড়িতে দুইজন নারী সহ ইমনকে আটক করা হয়। ইমনের বাবা-মা ও স্ত্রীর কেউই এসময় বাড়িতে ছিল না। স্থানীয়দের দেয়া তথ্য মতে, ইমন মাদকাশক্ত এবং বাড়িতে মাঝে মধ্যেই মাদক ও নারী নিয়ে ফুর্তি করে। এর আগেও ইমন পারিজাত এলাকার একটি বাড়িতে নারীসহ স্থানীয়দের হাতে ধরা পড়ে। শুক্রবার ইমন ওই দুই নারীকে প্রায় ৫ হাজার টাকায় ভাড়া করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনির জানান, ইমনকে দুই নারীসহ আটক করা হয়েছে। এসময় তাদের কাছে কোন মাদক পাওয়া যায়নি। আরএমপির প্রচলিত ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31