IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয় হাজারের বেশি অনুপস্থিত

মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয় হাজারের বেশি অনুপস্থিত


ধূমকেতু নিউজ ডেস্ক : গতকাল শুক্রবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় আবেদন করেও অংশ নেননি ছয় হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে শুক্রবার এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছয় হাজার ১৮ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিকসহ নানা সমস্যার কারণে প্রতি বছরই কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন। তাছাড়া এবার করোনা সংক্রমণজনিত কারণেও কেউ কেউ অনুপস্থিত থাকতে পারেন।’

ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘এ বছর অনলাইনে ভর্তির আবেদনগ্রহণের সময়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধীনে কত সংখ্যক ভর্তিচ্ছুক শিক্ষার্থীর আবেদনগ্রহণ করা হবে, তা উল্লেখ করেই আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। প্রথম কয়েকদিন অধিক আবেদন জমা হওয়ায় পরবর্তীতে বেশ কিছু মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়। তবে অনেক পরীক্ষার্থী নিকটবর্তী পরীক্ষাকেন্দ্র না পেয়ে দ্বিতীয়বার আবেদন করেন। এটিও অনুপস্থিতি বেশি হওয়ার একটি কারণ হতে পারে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31