IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জামায়াত নেতা ও চার শিবির কর্মীকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

বাঘায় জামায়াত নেতা ও চার শিবির কর্মীকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মহামারি করোনা সংকটের কারনে গত প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে এলাকা ভিত্তিক পাড়া-মহল্লায় চলছে ইসলামী ছাত্র শিবিরের গোপন বৈঠকসহ দলকে সু-সংগঠিত রাখার তৎপরতা। এদিক থেকে পূর্বের যে কোন সময়ের চেয়ে সক্রীয় হয়ে উঠেছে শিবির নেতাকর্মীরা। এদের মধ্যে অনেকেই কতিপয় আওয়ামী লীগ নেতার আত্মীয় হওয়ার সুবাদে থানায় আটক হওয়ার পরেও ছাড় পেয়ে যাচ্ছেন। শুক্রবার এমনটি ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলায় ।

সূত্রে জানা গেছে, শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বাঘা উপজেলা আওয়ামী লীগের পদধারী এক নেতার বাড়ির পাশে তারই চাচাতো ভাই জামাত নেতা জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গোপন বৈঠক করছিল প্রায় ১৫-২০ জন শিবির কর্মী। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ সেখানে গিয়ে বাড়ীর দরজা খুলতে বললে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীদের অধিকাংশ জন পালিয়ে যায়। অতঃপর চার শিবির কর্মীসহ বাড়ির মালিক ও জামাত নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ।

অপর অটককৃত শিবির কর্মীরা হলো-আমোদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রাকিবুল ইসলাম (১৮), বানিয়া পাড়া গ্রামের মান্নান হোসেনের ছেলে আলী হাসান (১৫), একই গ্রামের শাজাহান আলীর ছেলে শাকিব হোসেন (১৪) ও সরের হাট গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২২)।

সূত্রে জানা গেছে, এসব আটক প্রত্যেক শিবির কর্মীর পিতা অথবা পরিবার জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদের মধ্যে শিবির কর্মী নাজমুল হোসেন এবং জামাত নেতা জাহাঙ্গীর হোসেনের নামে নাশকতার মামলা রয়েছে।

অনুসন্ধ্যানে জানা গেছে, বর্তমানে বাঘা উপজেলার আমোদপুর, বানিয়াপাড়া, মশিদপুর, খায়েরহাট, চকছাতারী, আড়ানী এবং মীরগঞ্জ এলাকায় জামাতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ২ হাজার নেতাকর্মী (ক্যাডার) রয়েছে। এদেরকে নির্দেশ দিলে যে কোন সময় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চোরাগোপ্তা হামলা করবে।

নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা এবং বাঘা থানা পুলিশের জনৈক সদস্য এর সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিবিরকর্মীরা তাদের নির্ধারিত মেসগুলোতে থাকছে না। এদের চার ভাগের তিনভাগ এখন নিজ নিজ এলাকায় এসে গোপনে রাজনীতি করার পাশা-পাশি দলকে সুসংগঠিত করছে। এরা সুযোগ পেলেই সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ দলের নেতা-কর্মীদের উপরে আঘাত হানাসহ নৈরাজ্য সৃষ্টি করবে।

সূত্রটি জানান, এসব শিবির নেতাদের মধ্যে আনেকর আত্মীয় স্বজন রয়েছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। দেশের অস্থিতিশীল প্রেক্ষাপটে পুলিশ কখনো কখনো এদের আটক করার পরিকল্পনা করলেও সরকারী দলের কতিপয় নেতা কিছু সংক্ষক জামাত-শিবির নেতা কর্মীদের-না ধরার জন্য তদবির করে থাকেন। যার প্রমান মিলেছে শুক্রবার বাঘা থানায়।

বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল বারী বলেন, একজন জামাত নেতাসহ চারজন শিবির কর্মীকে গোপন বৈঠক করার অভিযোগ পেয়ে আটক করে ছিলাম। তবে তাদের কাছে বিশেষ কোন আলামত না পাওয়ায় মুসলেকা নিয়ে রাতে ছেড়ে দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31