ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম এবং বাদশা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুস সালাম (৪৩) এর বাড়ী উপজেলার সীমান্তবর্তী হরিরামপুর গ্রামে। তার পিতার নাম শুকচাঁন আলী। তার নামে বাঘা থানাসহ বিভিন্ন থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।
অপর একজন বাদশা আলম (৪০) এর পিতার নামে আকছেদ আলী। তার বাড়ী উপজেলার তেঁথুলিয়া গ্রামে। তার নামে বাঘা থানায় দুটি মাদক মামলা রয়েছে। তারা দু’জনই পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকার যুবসমাজকে ধবংসের দিকে ঠেলে দিচ্ছিল। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি) তদন্ত আব্দুল বারি জানান, এই দু’জনকে মাদক বিক্রেতা হিসাবে রোববার আদালতের প্রেরণ করা হচ্ছে। এদের মধ্যে আব্দুস সালাম অত্র এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী।


