IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় রসুন বিক্রি করতে হাটে আসার পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দু’জন ঘটনা স্থলেই মারা গেছেন। এ দুর্ঘটনায় ভ্যানে থাকা আরো দু’জন আরোহী গুরুতর আহত হযেছেন। স্থানীয় লোকজনের সহয়তায় মুমুর্ষ অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এদিকে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক-হেলপার পালিয়ে যায়। সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ব্যাটারী চালিত ভ্যানচালক শহীদুল ইসলাম (৪২) ও প্রতিবেশী রসুন বিক্রেতা আব্দুস সামাদ (৫০)। অপরদিকে গুরুতর আহতরা হচ্ছেন একই গ্রামের মোজাম্মেল হোসেন ও আবুল কালাম।

প্রত্যক্ষদশী রেজাউল ইসলাম বলেন, সোমবার ঝলমলিয়া হাটবার। ভোরে এই হাটে রসুন বিক্রি করতে ভ্যান যোগে আসছিল তারা। পথে সেনভাগ বাজারে আসামাত্র পেছন দিক থেকে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক ভ্যানকে সজরে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ দু’জন মারা যায়। অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ইনচার্য লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে একটি ব্যাটারী চালিত ভ্যানে সুলতানপুর গ্রামের লোকজন রসুন নিয়ে হাটে আসছিল। পথে সেনভাগ এলাকায় ভ্যাটি উল্টে ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনা স্থলেই ভ্যানচালকসহ দু’জন নিহত হয়। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে এলাকাবাসীদের অনুরোধক্রমে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31