IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে প্রচারাভিযানে ইয়্যাস

স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে প্রচারাভিযানে ইয়্যাস

ধূমকেতু প্রতিবেদক : কোভিড -১৯ বা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বসাধারণকে সঠিকভাবে মাস্ক পরিধান করা সহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বাজায় রেখে চলাচল ও বিনাপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে সচেতন করার পাশাপাশি সকলের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে তরুণরা। রাজশাহীর মাস্টারপাড়া কাঁচাবাজার, সাহেব বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে রাজশাহীর স্বেচ্ছাসেবী ও গবেষণাধর্মী উন্নয়নমূলক সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের তরুণরা প্রচারাভিযান পরিচালনা করেন।

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওনের দিকনিদের্শনায় সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় একটি ভ্রাম্যমাণ টিম সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রচারাভিযান পরিচালনা করেন।

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় রোববার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে করোনা ভাইরাসের সংক্রামণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে ৫ এপ্রিল হতে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। তাই সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে ইয়্যাসের এই করোনা প্রচারাভিযান। এ প্রচারাভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এ প্রচারাভিযান সফলভাবে পরিচালনায় প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31