ধূমকেতু প্রতিবেদক, পাবনা : নিখোঁজের ৫দিন পরে পাবনার আটঘরিয়ায় উপজেলা থেকে শাজাহান আলী (৪০) নামের এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের হাউজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার তোফাজ্জল হোসেন ছেলে এবং হাসপাতাল সড়কের শাপলা প্লাষ্টিক চত্বরে নয়ন ফটোস্ট্যাটের মালিক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ক্লিনিক ব্যাবসার অর্থের কারণে পরিকল্পিতভাবে ব্যবসায়ী শাহাজানকে হত্যা করা হয়েছে বলে জানান তারা।
এদিকে, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে শহরের পৌর এলাকার ছাতিয়ানা পশ্চিম পাড়ায় শাহীন শেখ ওরফে কালা শাহীন (৩৫) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইয়াকুব মালিথা নামের আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত শাহীন শেখ পাবনা ছাতিয়ানী পশ্চিম পাড়ার মজনু শেখের ছেলে। তারা দুইজনি অটো রিক্রা চালক।
ঘটনার আহত ব্যাক্তি ও তার স্ত্রী জানান, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে স্থানীয় রুবেল কমিশনারের গ্রুগের লোকজন রাতে চা খাওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের কাশিপুর মোড়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরত্বর আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক আহত মঞ্জু শেখের অবস্থার অবনতী দেখলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ইয়াকুব মালিথা নামে একজন পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনা দুটি বিষয়ে তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে কথা না বলে মোবাইল ফোনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুটি ঘটনার বিষয়ে আমরা তদন্ত কাজ শুর করেছি। দুটি ঘটনারি মামলা পক্রিয়াধীন। একটি মামলা পাবনা সদর থানাতে হবে আর নিখোঁজের ৫দিন পরে লাশ উদ্ধার এই ঘটনার মামলাটি আটঘোরিয়া থানাতে হবে। খুব দ্রুত দুটি হত্যাকান্ডের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
দুই পরিবারের সদস্যরা প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


