ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাকিব (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার রাত সোয়া ১১ টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন হাজরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব রাজশাহী জেলার কাটাখালী থানাধীন মাসকাটাদিঘী এলাকার আব্দুর রহিমের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন হাজরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১টি মোবাইল ও ০১টি সীম জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


