IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বাঘায় অস্থির ভোজ্যতেলের বাজার

বাঘায় অস্থির ভোজ্যতেলের বাজার

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : দেশে আবারো অস্থির হয়ে উঠেছে ভোজ্যতেলের বাজার। বিশ্ববাজারে তেলের দাম সাভাবিক থাকলেও দেশে ক্রমাগত বাড়ছে। এর প্রভাব পড়েছে রাজশাহীসহ পার্শ্ববর্তী উপজেলা গুলোতে। বিশেষ করে জেলার সীমান্তবর্তী বাঘা উপজেলার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। মাত্র দেড় মাসের ব্যবধানেই খুচরা বাজারে লিটার প্রতি সুয়াবিনের দাম বেড়েছে ৪০ টাকা এবং সরিষার তেলের দাম বেড়েছে ৪৩ টাকা। আগত রমজান এবং করোনা সংকটকে কেন্দ্র করে অল্প সময়ের মধ্যে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল।

রাজশাহীর বাঘা উপজেলার ব্যবসায়ী তারেক, মসিউর রহমান ও বকুল হোসেন বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে দেশেও দাম বেড়েছে। এখন পাইকারি পর্যায়ে বেশি দামে আমাদের তেল কিনতে হচ্ছে। এজন্য আমরাও দাম বাড়িয়ে দিয়েছি। তবে বাণিজ্য মন্ত্রণালয় একটি সূত্র জানান, দেশে ভোজ্যপণ্যের বাজার ঘিরে এখনো সিন্ডিকেট চক্র সক্রিয়। তারা নিত্যপণ্যের বাজার অস্থির করে সরকারকে বিপাকে ফেলে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

সূত্রটি আরো বলেন, এর আগে পেঁয়াজের দাম বাড়িয়ে একটি সিন্ডিকেট প্রায় হাজার-হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবার ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা বাস্তবায়ন করতে আরেকটি মহল নানা কারণ খুজছেন। বিশেষ করে করোনা সংকট মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনকেও তারা ইস্যু হিসাবে বেঁছে নিতে পারেন বলে মনে করছেন অনেকে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় কমিটি ভোজ্যতেলের প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলগেট মূল্য ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু বর্তমানে বাজারে এক লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৭ টাকায়। এ দিক থেকে ইনট্রেক বোতলের দাম নিচ্ছেন ১৩৫ টাকা।

বাঘার পাইকারি ব্যবসায়ী হাবিবুল ইসলাম দাম বাড়ার কথা স্বীকার করে বলেন, বর্তমানে পাবনার ঈশ্বরদীতে ধানের গুড়া রিফাইন করে সয়াবিন তৈরি হচ্ছে। কিন্তু এখানে সময়মতো চাহিদা অনুযায়ী তেল পাওয়া যায় না। একই অবস্থা দেশের অন্যান্য মিল গুলোতেও। এতে করে বাজারে তেলের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এতোদিন যে দামে ভোজ্যতেল বিক্রি হয়েছে তাতে খুব বেশি লাভ হয় নি। এখন ভালো দাম পাওয়া যাচ্ছে তেল ঘাটতির কারণে।

তেলের দাম বাড়া প্রসঙ্গে দেশের অন্যতম ভোজ্যতেল ব্যবসায়ী প্রতিষ্ঠান “ফ্রেস কম্পানীর’’ ডিলার বাঘার “ডলি ভ্যারাটি ষ্টোর এর পরিচালক আব্দুল্লা মাহামুদ বাচ্চু ও টিকে গ্রপের “পুষ্টি সয়াবিন ডিলার ঈশ্বরদীর শামিম এন্টার প্রাইজ এর পরিচালক শামিম বলেন, বিশ্ববাজারে পূর্বের চেয়ে ভোজ্যতেলের দাম কিছুটা বাড়ায় এর প্রভাব পড়েছে খোলা বাজারে। এতোদিন যে দামে তেল বিক্রি হয়েছে তাতে ব্যবসায়ীদের মুনাফা তো দূরের কথা, লোকসান হয়েছে। এখন দাম কিছুটা বাড়ায় ব্যবসায়ীরা কিছুটা হলেও তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারছেন।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এদেশের অধিকাংশ নিত্যপণ্যের বাজারই গুটিকয়েক শীর্ষ আমদানিকারকের হাতে জিম্মি হয়ে পড়েছে। কোনোভাবেই সরকার এই অশুভ সিন্ডিকেট ভাঙতে পারছে না। বরং ক্রমাগত তারা বাজারে প্রভাব বিস্তারের পাশা-পাশি বিভিন্ন সময় প্রশাসনের অনেক সিদ্ধান্ত গ্রহণেও হস্তক্ষেপ করছে। প্রাশাসন তাদের কাছে এক রকম অসহায়। এ কারণেই প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন তখন অহেতুক বেড়ে যাচ্ছে।

তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে এদেশে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো কারণই নেই। কারণ বিশ্বের বিভিন্ন দেশেই এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারেও স্থিতিশীল রয়েছে ভোজ্যতেলের দাম। তিনি এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করাসহ প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031